ইনস্টাগ্রামে শুরু হয়েছিল কথা কাটাকাটি। তার জেরে এক যুবককে রাগের মাথায় একটি মহিন্দ্রা থার এসইউভি দিয়ে ধাক্কা মারে এক যুবকক।

ফাইল চিত্র
শেষ আপডেট: 3 June 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে শুরু হয়েছিল কথা কাটাকাটি। তার জেরে এক যুবককে রাগের মাথায় একটি মহিন্দ্রা থার এসইউভি দিয়ে ধাক্কা মারে এক যুবকক। ঘটনাস্থলেই একটি ড্রেনে ছিটকে পড়ে সেই যুবক। ভয়াবহ এই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ৫৩-এ।
পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিবাদ। নয়ডা পুলিশ জানিয়েছে, ঘটনাটি এক অনলাইন বিবাদ থেকে শুরু। নয়ডার সেক্টর ২৪ থানার এলাকায় দুই পক্ষের মধ্যে ইনস্টাগ্রামে কমেন্ট ঘিরে ঝামেলা হয়। এডিসিপি সুমিত কুমার শুক্লা বলেন, “দু'জনই একে অপরকে চেনেন। ইনস্টাগ্রামে কমেন্ট ঘিরে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে এমন হিংসার রূপ নেয়।”
অভিযুক্ত প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তায় কথা কাটাকাটির পর হঠাৎ থার চালক রাগের মাথায় গাড়ি দ্রুত চালিয়ে যুবকটিকে ধাক্কা মারে। এত জোরে ধাক্কা মারে যে ছেলেটি ছিটকে গিয়ে একপাশের ড্রেনে পড়ে যায়। ছেলেটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
#RoadRage in #Noida District adjoining #Delhi #India.Fall out of
an online dispute, a driver in #Thar #SUV rammed into a man forcing him in a roadside drain. The victim was hospitalized. Manhunt is on for the absconding driver.#Noidapolice pic.twitter.com/lGwQcS3ycs— Dr. Subhash (@Subhash_LiveS) June 3, 2025
আক্রান্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ সেক্টর ২৪ থানায় অভিযোগ দায়ের হয়েছে। দায়ী চালকের বিরুদ্ধে হেভি ড্রাইভিং, জখম করা ও হুমকির ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এডিসিপি শুক্লা বলেন, “অভিযুক্তকে চিহ্নিত ও গ্রেফতারের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
ভয়াবহ মুহূর্তটি ভাইরাল হওয়ার পর, নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, “রাস্তাঘাটে এত সহজে কেন এমন হিংসাত্মক ঘটনা ঘটছে? অনলাইন রাগ যদি এভাবে বাস্তবে হিংসায় রূপ নেয়, তাহলে নিরাপত্তা কোথায়?” নাগরিকদের দাবি, এমন নির্মম ঘটনাগুলির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং রাস্তার আইন আরও কঠোর করা হোক।