Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ তোলা ওয়াজাহত খানকে পুলিশ খুঁজছে, FIR কলকাতা, অসম, দিল্লিতে

ওয়াজাহতের বিরুদ্ধে অন্তত তিনটি রাজ্যে এফআইআর দায়ের হয়েছে।

শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ তোলা ওয়াজাহত খানকে পুলিশ খুঁজছে, FIR কলকাতা, অসম, দিল্লিতে

শর্মিষ্ঠা পানোলি ও ওয়াজাহত খান।

শেষ আপডেট: 3 June 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বাসিন্দা ওয়াজাহত খান, যাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পুনের আইন ছাত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে। সেই ওয়াজাহতকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর বাবা। গার্ডেনরিচ থানায় তাঁরই অভিযোগে শর্মিষ্ঠাকে শুক্রবার গুরুগ্রাম থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। যার পরেই ওয়াজাহতের বিরুদ্ধে অন্তত তিনটি রাজ্যে এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে অসম সরকার তাঁকে গ্রেফতারের জন্য পুলিশ পাঠানোর তোড়জোড় শুরু করেছে।

সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ, অসম ও দিল্লিতে ওয়াজাহতের বিরুদ্ধে হয় এফআইআর, না হয় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর বাবা সাদাত খান বলেন, ছেলের বিরুদ্ধে অগুনতি হুমকি ও অপমানকর ফোন আসছিল। তার পর থেকেই সে নিরুদ্দেশ বলে বাবার অভিযোগ। বস্তুত অসমের দিসপুর থেকে একটি পুলিশের দল রাজ্যের উদ্দেশে রওনা দেওয়ার অপেক্ষায়।

কে ওয়াজাহত খান?

কলকাতার রশিদি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হলেন ওয়াজাহত খান। এই সংগঠনই শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ দায়ের করেছিল। তাদের অভিযোগ, কলকাতার এই বাসিন্দার বিরুদ্ধে শ্রীরাম স্বাভিমান পরিষদ মঙ্গলবার একটি এফআইআর দায়ের করেছে।

উল্লেখ্য, এই পরিষদ হল একটি দাতব্য অছি পরিষদ। গার্ডেনরিচ থানাতেই ওয়াজাহতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওয়াজাহত খান ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক ও ঘৃণা প্রচার করতেন। যার প্রধান লক্ষ্য ছিল হিন্দু সমাজের প্রতি, হিন্দুদের পবিত্র ধর্মবিশ্বাস ও দেবতাদের নিয়ে। তিনি কৃষ্ণ ও সনাতনী বেদ-পুরাণ নিয়ে অবমাননাকর ও যৌন সুড়সুড়ি দেওয়া ভাষা ব্যবহার করতেন।

শ্রীরাম স্বাভিমান পরিষদ অবিলম্বে ওয়াজাহত খানের গ্রেফতারি দাবি করে কলকাতা পুলিশকে বলেছে, ১৫০০ কিমি দূর থেকে যদি শর্মিষ্ঠা পানোলিকে ধরে আনা সম্ভব হয়, তাহলে গার্ডেনরিচেরই বাসিন্দাকেও সমান গুরুত্ব দিয়ে গ্রেফতার করা উচিত। অভিযোগে বলা হয়েছে, আইনের চোখে সকলেই সমান।

ওয়াজাহতের বাবা জানিয়েছেন, রবিবার রাতের পর থেকে তাঁর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেকে নির্দোষ ও ধর্মনিরপেক্ষ বলে দাবি করে সাদাত খান বলেন, ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়ে থাকতে পারে। সে এখন কোথায় আছে তাও জানেন না বাবা। তাঁর ফোন বন্ধ রয়েছে, তাই যোগাযোগও করা যাচ্ছে না।


```