হাতে মোবাইল, তাতে তিনি দেখাচ্ছেন নিজের বিয়ের কার্ড (groom missed his own wedding in IndiGo crisis), একগাল ব্যঙ্গাত্মক হাসি - তার আড়ালে তীব্র অসহায়তা।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 7 December 2025 20:32
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগোর পরিষেবায় মহাসংকট (IndiGo crisis) চলতেই থাকায় হাজার হাজার যাত্রীর মতোই বিপাকে পড়েছেন বহু বর-কনে। কোথাও বিয়ের রিসেপশন করতে হয়েছে ভিডিও কলে (indigo crisis reception on video call), কোথাও অনুষ্ঠানের সময় বদলাতে হয়েছে তড়িঘড়ি। এমনকি, এক পরিবার নাকি শেষে ভরসা পেয়েছে চার্টার ফ্লাইটে - অত্যন্ত খরচ সত্ত্বেও।
এই চরম অবস্থার মধ্যেই ভাইরাল হয়েছে এক যুবকের ভিডিও (groom missed his own wedding in IndiGo crisis)। হাতে মোবাইল, তাতে তিনি দেখাচ্ছেন নিজের বিয়ের কার্ড (wedding card), একগাল ব্যঙ্গাত্মক হাসি - তার আড়ালে তীব্র অসহায়তা। বিয়ে হওয়ার কথা ছিল ৪ ডিসেম্বর। এদিকে তিনি বিমানবন্দরে আটকে। সহযাত্রীদের উদ্দেশে তিনি বলছেন, “আমি নিজের বিয়েতেই পৌঁছতে পারছি না। আর কী করব?” বিমানবন্দরে আটকে থাকা অন্য যাত্রীদের চাপ কমাতে এভাবেই নিজের পরিস্থিতির কথা সরলভাবে ভাগ করে নেন তিনি।
এক্স-এ ভিডিওটি শেয়ার করে @NewsAlgebraIND লিখেছে, “হাসির আড়ালে ব্যথা। মানুষটি বলছেন, ‘আমার নিজের বিয়ে… আর আমিই যেতে পারছি না।’”
Pain behind the laugh 💔
MAN: "It’s my own wedding… and I can’t even go. What do I do, yaar?" 😢
pic.twitter.com/eSKaPUrRmy https://t.co/I6mL04h4cw— News Algebra (@NewsAlgebraIND) December 6, 2025
ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়ার ঝড় সোশ্যাল মিডিয়ায়। একজন মন্তব্য করেন, “পশ্চিমি কোনও দেশে হলে এয়ারলাইনকে লাখ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হতো। কিন্তু ভারতে যেমন-তেমন করেই হয়ে যায় সব। ইন্ডিগো কোনও শাস্তিই পাবে না।” আরেকজনের ক্ষোভ, “প্রতিদিনই ভারতীয় নাগরিকদের এ রকমভাবে অবহেলা করে এই লাভ-কেন্দ্রিক সংস্থাগুলো।”
তৃতীয় এক ব্যবহারকারীর শুভেচ্ছা, “ওঁর যেন বিয়েটা ঠিকমতো হয়ে যায়, সমস্যাগুলো দ্রুত মেটে, আর বিমানবন্দরে আটকে থাকা সবাই নিরাপদে বাড়ি পৌঁছন।”
এদিকে শনিবার অসামরিক বিমান চলাচল মন্ত্রক (MoCA) নির্দেশ দেয়, সব এয়ারলাইনকে কঠোরভাবে নির্ধারিত ভাড়ার সীমা মেনে চলতে হবে। সেই নির্দেশ জারি থাকা সত্ত্বেও অনেক যাত্রী টিকিটের আকাশছোঁয়া দাম দেখে হতবাক হয়েছেন।
MoCA-র নির্দেশিকায় বলা হয়েছে, “পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই ভাড়া-সীমা জারি থাকবে। এর উদ্দেশ্য বাজারে মূল্য শৃঙ্খলা বজায় রাখা, বিপদে পড়া যাত্রীদের কোনওভাবে শোষণ রোধ করা, এবং যাঁদের জরুরি ভ্রমণের প্রয়োজন - যেমন প্রবীণ, ছাত্রছাত্রী, রোগী - তাঁদের যেন অযথা আর্থিক বিপাকে পড়তে না হয়, তা নিশ্চিত করা।”
শনিবার কেন্দ্র যাত্রীদের সুরক্ষায় একটি নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, রবিবার রাত ৮টার মধ্যে যাত্রীদের সমস্ত বকেয়া ফেরত দিতে হবে। কেন্দ্রীয় নির্দেশের পরই রবিবার ইন্ডিগো মোট ৬১০ কোটি টাকা যাত্রীদের রিফান্ড দিয়েছে। পাশাপাশি আটকে থাকা প্রায় ৩ হাজার ব্যাগ মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।