Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IndiGo: বাবার শেষ অস্তিত্ব নিয়ে হরিদ্বার যাওয়ার কথা ছিল, অস্থি নিয়ে বিমানবন্দরেই আটকে নমিতা

বাবাকে হারানোর দুঃখে এমনিতেই ভারাক্রান্ত মন (IndiGo Passenger stranded at airport)। অন্য এয়ারলাইন্সের টিকিট বুক করতে যাওয়াও যেন আরেক দুঃস্বপ্ন।

IndiGo: বাবার শেষ অস্তিত্ব নিয়ে হরিদ্বার যাওয়ার কথা ছিল, অস্থি নিয়ে বিমানবন্দরেই আটকে নমিতা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 December 2025 17:03

দ্য ওয়াল ব্যুরো: দুই হাতে আঁকড়ে ধরে রেখেছেন বাবার অস্থির কলস, চোখে মুখে ফুটে উঠেছে আকুতি। সরকারের কাছে তাঁর আবেদন কোনওভাবে কি তাড়াতাড়ি হরিদ্বার (Haridwar) পৌঁছোনোর ব্যবস্থা করা যায় না (IndiGo operational crisis)?

হাজারো যাত্রীর ভিড়েই রয়েছেন নমিতা, যিনি বেঙ্গালুরু বিমানবন্দরে (Bengaluru airport) আটকে পড়েছেন (IndiGo Passenger stranded at airport)। তাঁর কথায়, “আমি বাবার অস্থি নিয়ে যাচ্ছি। আজ বেঙ্গালুরু–দিল্লি হয়ে দেরাদুন (Dehradun) পৌঁছোনোর কথা ছিল। কাল হরিদ্বারে অস্থি বিসর্জন। কিন্তু কোনও নোটিস ছাড়াই ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। এখন ওরা বলছে আজকে আর কোনও ফ্লাইটই নেই।”

অন্য এয়ারলাইন্সের টিকিট বুক করতে গেলেও আরেক দুঃস্বপ্ন

বাবাকে হারানোর দুঃখে এমনিতেই ভারাক্রান্ত মন। তিনি আরও বলেন, “একেকজনের টিকিট ৬০ হাজার টাকা! আমরা পাঁচজন, কীভাবে যাব? ট্রেন-বাস কিছুই পাওয়া যাচ্ছে না। হরিদ্বারের বুকিং সব নষ্ট হয়ে গেল।”

তাঁর কথায়, ''আংশিক রিফান্ড নাকি এক সপ্তাহ পরে দেবে, তাও কত টাকা কাটা হবে জানি না। বাবার অস্থি দ্রুত বিসর্জন দরকার, সরকার যেন কিছু ব্যবস্থা করে দেয়।”

এর আগে বিমানবন্দর থেকেই ভাইরাল হওয়া এক ভিডিওতে এক যাত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, “কেউ দয়া করে আমার বসকে বলে দিন, যেন আমাকে চাকরি থেকে না বার করে দেন।” দীর্ঘ এই জটে কাজে দেরি হওয়ায় চাকরি নিয়ে আতঙ্ক স্পষ্ট তাঁর কথায়।

আরও এক যাত্রী জানান, তাঁর শ্বশুরমশাই অসুস্থ, জরুরি প্রয়োজনেই এই সফর। কিন্তু ইন্ডিগোর পক্ষ থেকে কোনও আপডেট না থাকায় তিনি সম্পূর্ণ অসহায়।

এদিকে, নির্ধারিত দিনে নিজের পৌঁছতে না পেরে শেষমেশ ভিডিও কলেই রিসেপশন সারলেন দুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার নবদম্পতি। ভুবনেশ্বর–বেঙ্গালুরু হয়ে হুব্বলি পৌঁছনোর যে ফ্লাইট ধরার কথা ছিল নবদম্পতির, তা বারবার বিলম্বের পরে শেষমেশ ভোর ৪টেয় ‘বাতিল’ বলে ঘোষণা করে ইন্ডিগো। ভুবনেশ্বর–মুম্বই–হুব্বলি রুটে যাতায়াত করা বেশ কয়েকজন আত্মীয়ও একই দুর্ভোগের শিকার হন। রিসেপশনের সমস্ত আয়োজন তৈরি। অতিথিরাও হাজির। এদিকে নবদম্পতি আটকে ভুবনেশ্বরে।

শেষমেশ কনের মা–বাবা বসেন মণ্ডপে তৈরি দম্পতির নির্দিষ্ট আসনে। সম্পন্ন করেন বরণ ও অন্যান্য অনুষ্ঠান। আর দিব্যি সাজপোশাকে নবদম্পতি, বহু দূরে ভুবনেশ্বর থেকে ভিডিও কলে যোগ দেন তাতে। অনুষ্ঠানস্থলের বড় পর্দায় ভেসে ওঠে তাঁদের উপস্থিতি।

ইন্ডিগোর জন্য দেশজুড়ে ভোগান্তি

নতুন ফ্লাইট ডিউটি নর্মস (FDTL)–এর দ্বিতীয় দফা নিয়ম চালু হওয়ায় ইন্ডিগোর রোস্টার পরিকল্পনায় তৈরি হয়েছে বড়সড় গলদ— স্বীকার করেছে সংস্থা নিজেই। এর জেরেই চলতি সপ্তাহে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই-সহ একাধিক শহরে বাতিল হচ্ছে শতাধিক ফ্লাইট।

বৃহস্পতিবার একদিনে ৫০০–রও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সংস্থার ২০ বছরের ইতিহাসে যা সর্বাধিক। ইন্ডিগোর দাবি, ২,২০০ দৈনিক ফ্লাইট পরিচালনা করা এই সংস্থা পুরোপুরি স্বাভাবিক হতে ফেব্রুয়ারি ১০ পর্যন্ত সময় লাগবে। ততদিন চলবে পরিষেবা কমানো। ৮ ডিসেম্বর পর্যন্ত আরও বহু ফ্লাইট বাতিলের আশঙ্কার কথাও জানিয়েছে DGCA–কে।

সংস্থার তরফে জানানো হয়েছে, পরিকল্পনার ভুল ও হিসেব–নিকেশের ঘাটতির কারণেই এই অস্থিরতা তৈরি হয়েছে।

এয়ারলাইন্স জানিয়েছে,

  • সব বাতিল টিকিটের রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে মূল পেমেন্ট মোডেই ফেরত দেওয়া হবে
  • ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত যেসব যাত্রী টিকিট বাতিল বা রিশিডিউল করতে চান তাঁদের সম্পূর্ণ ছাড়
  • বিভিন্ন শহরে হাজার হাজার হোটেল রুম ও স্থলপথের পরিবহন ব্যবস্থা
  • এয়ারপোর্টে অপেক্ষমাণ যাত্রীদের জন্য খাবার–স্ন্যাকস
  • প্রবীণ যাত্রীদের জন্য লাউঞ্জ অ্যাক্সেসের ব্যবস্থা (যেখানে সম্ভব)

```