Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কর্মীর বিয়েতে যেতে পারলেন না রাষ্ট্রদূত, ইন্ডিগো-দুর্ভোগে মুখ পুড়ল দেশের

একের পর এক ইন্ডিগোর উড়ান বাতিলের ঘটনায় দেশজুড়ে যখন হইচই চলছে, তখন এরকম একজন উচ্চপদস্থ কূটনীতিকের বিড়ম্বনা দেশের বিমান পরিষেবা ব্যবস্থার মুখ পুড়িয়েছে।

কর্মীর বিয়েতে যেতে পারলেন না রাষ্ট্রদূত, ইন্ডিগো-দুর্ভোগে মুখ পুড়ল দেশের

পোস্টে লজ্জায় মুখ ঢাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ইন্ডিগোর দ্বারা হাজার হাজার আটকে পড়া যাত্রীদের মতো আমিও আটকে পড়েছি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 5 December 2025 13:41

দ্য ওয়াল ব্যুরো: ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন উয়ং-ও আটকে পড়লেন ইন্ডিগোর উড়ান বাতিলে। একের পর এক ইন্ডিগোর উড়ান বাতিলের ঘটনায় দেশজুড়ে যখন হইচই চলছে, তখন এরকম একজন উচ্চপদস্থ কূটনীতিকের বিড়ম্বনা দেশের বিমান পরিষেবা ব্যবস্থার মুখ পুড়িয়েছে। তিনি তাঁর এক দূতাবাস কর্মীর বিয়ে উপলক্ষে যাচ্ছিলেন। কিন্তু, উড়ান বাতিলের ঘটনায় সেই আনন্দানুষ্ঠানে না যেতে পারায় এক্স পোস্টে সেসব কথা লিখে পোস্ট করায় গোটা বিশ্বের কাছে দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে।

পোস্টে লজ্জায় মুখ ঢাকার ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ইন্ডিগোর দ্বারা হাজার হাজার আটকে পড়া যাত্রীদের মতো আমিও আটকে পড়েছি। আমার দেওঘরে যাওয়ার কথা ছিল। কিন্তু দেওঘরের বিমান বাতিল করা হয়েছে। তিনি আরও লিখেছেন, আমার নবযুবক কর্মীর প্রতি সনম্র ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই দুর্ভোগের কারণে তাঁর শাদিতে (বিয়ে) যেতে পারলাম না। কথা দিয়েও কথা রাখতে পারিনি বলে আমি লজ্জিত।

তিনি এই সঙ্গে বিমান সংস্থার তরফে পাঠানো দুটি হোয়াটস অ্যাপ বার্তা শেয়ার করেছেন। প্রথমটিতে লেখা রয়েছে, আপনার ওয়েব চেক সম্পূর্ণ হয়েছে। আমরা আপনাকে বিমানে ওঠার স্বাগত জানাতে পারছি না। কয়েক মিনিটের মধ্যে দ্বিতীয় বার্তাটি আসে। যাতে লেখা ছিল, আমরা ক্ষমাপ্রার্থী যে এই নম্বরে উড়ানটি চলতি বিঘ্নের কারণে বাতিল করা হয়েছে। ৩-৫ দিনের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে।

 I joined the tens of thousands of passengers stranded by #Indigo. My flight to #Deoghar has been cancelled. My sincere apologies to my young staff waiting for me to attend his #shaadi. Lost for words.🤦‍♂️ HC Wong. pic.twitter.com/c9rqATdOdQ

শুধু তিনি নয়, ইন্ডিগোর এই দুর্ভোগের কথা শয়ে শয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও সুরাহা মেলেনি। বিশেষত এটা বিয়ের মরশুম বহু যাত্রীই রয়েছেন যাঁরা রিসেপশন বা বিয়েতে যোগ দিতে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছেন। তাঁরা পড়েছেন ঘোর বিপদে।


```