Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৫ শাবকের জন্ম দিল ভারতের 'মুখি', কুনোতে উচ্ছ্বাস! চিতা ফিরছে দেশে

মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ভারতের ‘মুখি’ জন্ম দিল পাঁচটি শাবকের। চিতা পুনর্বাসন প্রকল্পে এটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। 

৫ শাবকের জন্ম দিল ভারতের 'মুখি', কুনোতে উচ্ছ্বাস! চিতা ফিরছে দেশে

মুখি (ছবি - মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব)

গার্গী দাস

শেষ আপডেট: 20 November 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কের (Kuno National Park) ইতিহাসে নতুন অধ্যায়। মুখি (Mukhi) জন্ম দিল পাঁচটি শাবকের। বৃহস্পতিবার কুনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের (Project Cheetah) ক্ষেত্রে এটা বিরাট মাইলস্টোন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

২০২৩ সালের ২৯ মার্চ নামিবিয়ান জ্বালার (Namibian cheetah Jwala) গর্ভে জন্ম হয়েছিল মুখির। জন্মের কয়েক দিনের মধ্যেই তাকে ছেড়ে গিয়েছিল মা। তার সঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোনও গরমে মারা যায়। ডিহাইড্রেশনে প্রায় শেষ হয়ে আসা একটি অসহায় শাবককে উদ্ধার করে লালনপালন শুরু করেন কুনোর ভেটেরিনারি টিম। সেই থেকে শুরু মুখির লড়াই।

কুনোর ডিরেক্টর এবং প্রজেক্ট চিতা-র প্রধান উত্তম কুমার শর্মার (Uttam Kumar Sharma) কথায়, মুখি যে মা হচ্ছে, সেই বিষয়টা তাঁদের পরিকল্পনার মধ্যেই ছিল না। খুব সম্প্রতি মুখির ‘রিওয়াইল্ডিং’ (Rewilding) প্রক্রিয়া শুরু হয় এবং তাকে বড় ঘেরা থেকে বাইরে আনা হয়। সেই সময় আশার (Asha) তিনটি ভারতীয় পুরুষ চিতাকে ওই এলাকায় ঘুরে বেড়াতে দেখেন তাঁরা। আচরণে ইতিবাচক সাড়া মিললে মুখিকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়। শর্মা বলেন, 'কিছু দিনের মধ্যেই খবর আসে মুখি প্রেগনেন্ট। আমাদের মনে হচ্ছে আশারই কোনও পুরুষ শাবক এই সন্তানের বাবা। ওদের বয়স খুব কম, আমরা ভেবেছিলাম এখনও যৌন-পরিপক্কতায় পৌঁছোয়নি।”

জন্মের পর থেকে মুখিকে পেরোতে হয়েছে নানা ধাপ। তীব্র গরমে জলশূন্যতা, ডান পায়ের চোট- ছ’সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছে নিবিড় চিকিৎসা, সঙ্গেই বিশেষ প্রোটোকল মেনে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণ। এনক্লোজারে খরগোশের মতো জীবন্ত শিকার ছাড়ার মাধ্যমে শেখানো হয় বন্য শিকারের দক্ষতা। ধীরে ধীরে মুখি নিজেই ছোট চিতল শিকার করতে শুরু করে।

তবে মুখি মা হিসেবে কতটা সফল হবে, তা নিয়েই খানিক চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ। কারণ, বনজীবনে মা-চিতার কাছ থেকে যে শিকার শেখার স্বাভাবিক প্রক্রিয়া, তা মুখি কোনওদিন পায়নি। শর্মা বলেন, “মুখি অনেকটা উন্নতি করেছে। এখন ওর বাচ্চারা কতটা দক্ষ হয়ে ওঠে, সেটাই দেখার।”

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (Mohan Yadav) বলেন, 'ভারতীয় চিতার প্রজনন থেকে নতুন প্রজন্মের সৃষ্টি, এই সাফল্য দেশের চিতা সংরক্ষণ প্রকল্পকে অনেকটাই এগিয়ে দেবে। তাঁর মতে, এটি স্পষ্ট ইঙ্গিত যে চিতারা ভারতীয় পরিবেশে ক্রমশ সফলভাবে মানিয়ে নিতে পারছে।'

বর্তমানে দেশে মোট ৩৪টি চিতা রয়েছে, যার মধ্যে ১০টি প্রাপ্তবয়স্ক এবং ২৪টি শাবক। বহু বছর আগে ভারতের জঙ্গলে চিতা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়ার পর ২০২২ ও ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ধাপে ২০টি চিতা আনা হয়েছিল।

মুখির পাঁচ সন্তানের জন্ম সেই হারানো ঐতিহ্য ফের গড়ে তোলার পথে এক বড় পদক্ষেপ, বলছেন বিশেষজ্ঞরা।


```