Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সুন্দরবনে বাঘেদের আনন্দ-স্নান ও স্ফূর্তি দেখে পর্যটকের ঢল, বনকর্মীদেরই ক্রেডিট দিলেন বনমন্ত্রী

সুন্দরবনে প্রতি বাঘ পিছু দুটি বাঘিনী!

সুন্দরবনে বাঘেদের আনন্দ-স্নান ও স্ফূর্তি দেখে পর্যটকের ঢল, বনকর্মীদেরই ক্রেডিট দিলেন বনমন্ত্রী

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 19 November 2025 16:05

সুমন বটব্যাল


রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) দেখা মিলবে— এমন আশা নিয়েই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা প্রতি বছর ছুটে আসেন সুন্দরবনে (Sundabar Tour)। কিন্তু বাঘমামার শাবক-সঙ্গী নিয়ে জলখেলা— এমন দৃশ্যও দেখা যাবে কেউ স্বপ্নেও কল্পনা করেন না। সেই অবিশ্বাস্য মুহূর্তই গত সোমবার বাস্তবে বন্দি হয়েছিল তিন পর্যটকের মোবাইল ক্যামেরায়। 

ঝড়খালির দেউল ভাড়ানির খাঁড়িতে নৌকো ঢুকতেই চোখে পড়ে মা-বাঘ (Sundarban Tiger Sighting) আর তার শাবকের সঙ্গে অফুরান আনন্দ-স্নান। জলে ঝুপুস-ঝাপুস লাফ, জল ছিটিয়ে খুনসুটি, মায়ের পিঠে শাবকের চড়ে মাতামাতি, সে দৃশ্য বর্ণনা করাও কঠিন।

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইহই পড়ে গেছে। লঞ্চঘাট, বুকিং কাউন্টার— সর্বত্র পর্যটকদের ভিড়ে হাঁসফাঁস অবস্থা। সুন্দরবন এখন যেন ‘টাইগার ট্যুরিজম’ (Sundarban Tiger Tourism)–এর নতুন তীর্থস্থান।

এই উন্মাদনার মূল কারণ নিয়ে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,“ভিড় তো আগে দেখেছি। কিন্তু এখন যে উত্তেজনা— তা একেবারেই অন্যরকম! সুন্দরবনের বাঘ সংখ্যা সত্যিই বেড়েছে। এর কৃতিত্ব আমাদের বনকর্মীদের।”

তিনি আরও যোগ করেন,“ঝড়-বৃষ্টি-জোয়ার-রোদ— অমানবিক পরিস্থিতির মধ্যেও অফিসার-স্টাফরা দিনরাত পাহারা দেন। যে পরিশ্রম তাঁরা করেন, বাইরে থেকে অনেকে কল্পনাও করতে পারেন না।”

কিছু বছর আগেও সুন্দরবন ঘুরে ফিরে আসা পর্যটকদের মুখে শোনা যেত—“বাঘ দেখা হয়নি! শুধু কুমির দেখেই ফিরলাম!” কিন্তু লকডাউনের পর থেকে ছবি পাল্টেছে। অরণ্য সংরক্ষণ, খাদ্যপ্রজাতির বাড়বাড়ন্ত, নিয়মিত পেট্রোলিং— সবকিছু মিলিয়ে বাঘের সংখ্যা ও গতিবিধি দুই-ই বেড়েছে।

বনদফতরের হিসেবে এখন বাঘ ১০১টি বাঘ রয়েছে সুন্দরবনে। এবার ডিসেম্বরেই শুরু হচ্ছে নতুন ‘টাইগার সেনসাস’। পুরো সুন্দরবনের জঙ্গলে বসানো হবে—১,৪৮৪টি ট্র্যাপ ক্যামেরা। নজরদারি চালানো হবে ৪,১০০ বর্গকিলোমিটার এলাকায়। ১ মাস চলবে পর্যবেক্ষণ, ছবি তোলা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। 

এক বনকর্তার কথায়,“এবার প্রযুক্তি অনেক উন্নত। অ্যাপ-ভিত্তিক পর্যবেক্ষণে শুধু বাঘের নড়াচড়াই নয়, হরিণ-বুনো শুয়োরের মতো শিকার প্রজাতির তথ্যও ধরা পড়বে। শিকার কমে গেলেই বাঘ লোকালয়ে ঢোকে— সেজন্য এসব তথ্য খুব গুরুত্বপূর্ণ।” আরেকজন কর্মকর্তা বলেন, “বাঘগণনা এখন আর শুধু সংখ্যা নয়— পুরো ইকোসিস্টেমের স্বাস্থ্যপরীক্ষা।”

সুন্দরবন টাইগার রিজার্ভ এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম (Sundarban Tiger reserve is India’s Second largest tiger reserve)
ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ডলাইফের অনুমোদনের পর ১,০৪৪.৬৮ বর্গকিমি বাড়িয়ে মোট এলাকা এখন হয়েছে ৩,৬২৯.৫৭ বর্গকিমি। এতদিন ভারতের সাত নম্বরে থাকা সুন্দরবন টাইগার রিজার্ভ (STR) এখন দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ। প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশের নগার্জুনসাগর-শ্রীশৈলম টাইগার রিজার্ভ (৩,৭২৭.৮২ বর্গকিমি)। এই সম্প্রসারণে যুক্ত হয়েছে—মাতলা, রায়দিঘি ও রামগঙ্গা বনরেঞ্জ (দক্ষিণ ২৪ পরগনা)।

বনমন্ত্রী বলেন,“মুখ্যমন্ত্রী খুব খুশি। একসঙ্গে এই বৃহৎ এলাকা সংরক্ষণে আনা গেলে বাঘ ব্যবস্থাপনা আরও সুসংহত হবে।”

২০০৫-০৬ সাল থেকেই এই সম্প্রসারণের ভাবনা ছিল। অবশেষে ২০২৫ সালে তা কার্যকর হল। সংরক্ষণবিদদের মতে— এতে বাঘ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। কেন্দ্রীয় বরাদ্দ ও বনভূমি উন্নয়নে সাহায্য মিলবে। পর্যটনও বাড়বে। তবে কিছু বনকর্তার মতে, মানবসম্পদের ঘাটতি মেটানোও জরুরি, কারণ STR–এ এখনও অনুমোদিত জনবলের মাত্র ৪০% কর্মরত।

মৎস্যজীবীদের একাংশ অবশ্য বলছে, “এই সম্প্রসারণে হাজার হাজার মৎস্যজীবীর জীবিকা ঝুঁকিতে পড়বে।” যদিও বনমন্ত্রী আশ্বাস দিয়েছেন—“নতুন যুক্ত হওয়া এলাকা বাফার জোন। তাই তাদের স্বাভাবিক জীবিকায় সমস্যা হবে না।”

সুন্দরবনে বাঘসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যান (অল ইন্ডিয়া টাইগার মনিটরিং)
বছর     বাঘের সংখ্যা    
২০১০      ৭৪      
২০১৪     ৭৬       
২০১৮     ৮৮                       
২০২২    ১০১                      

বাঘের ঘনত্ব (Sundarban tiger density)
প্রতি ১০০ বর্গকিমিতে ৪.২৭টি বাঘ
মহিলা বাঘের গড় চলাফেরা ৪.১ কিমি
পুরুষ বাঘের চলাফেরা ৬.৪ কিমি
সেক্স রেশিও— ২টি বাঘিনী পিছু ১টি পুরুষ বাঘ


```