Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দেশে খুব শীঘ্রই চালু হতে চলেছে বুলেট ট্রেন, কাজ শেষের দিকে, কোন রুটে প্রথম ছুটবে?

ভারতের পরিবহণ ব্যবস্থায় এ এক ঐতিহাসিক অধ্যায় শুরু হতে চলেছে। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই করিডর শুধু দুই শহরের দূরত্বই কমাবে না, দেশের রেল মানচিত্রে নতুন যুগের সূচনা করবে।

দেশে খুব শীঘ্রই চালু হতে চলেছে বুলেট ট্রেন, কাজ শেষের দিকে, কোন রুটে প্রথম ছুটবে?

বুলেট ট্রেন (প্রতীকী ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 2 January 2026 16:10

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার পর্ব প্রায় শেষ। ভারতের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) চালুর দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। আগামী ১৫ অগস্ট ২০২৭, স্বাধীনতা দিবসেই দেশের প্রথম হাই-স্পিড রেল (High-Speed Rail) পরিষেবা চালু হওয়ার কথা। বৃহস্পতিবার জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। মুম্বই–আমদাবাদ (Mumbai–Ahmedabad) বুলেট ট্রেন প্রকল্প ধাপে ধাপে চালু হবে, আর প্রথমেই পরিষেবা শুরু হবে সুরাত–বিলিমোরা (Surat–Bilimora) রুটে।

ভারতের পরিবহণ ব্যবস্থায় এ এক ঐতিহাসিক অধ্যায় শুরু হতে চলেছে আগামী বছর। ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই করিডর শুধু দুই শহরের দূরত্বই কমাবে না, দেশের রেল মানচিত্রে নতুন যুগের সূচনা করবে।

রেলমন্ত্রী জানান, প্রথম ধাপে সুরাত থেকে বিলিমোরা পর্যন্ত ট্রেন চলবে। তার পর একে একে চালু হবে ভাপী–সুরাত (Vapi–Surat), তারপর ভাপী–আমদাবাদ (Vapi–Ahmedabad), তার পর ঠাণে–আমদাবাদ (Thane–Ahmedabad) এবং সব শেষে পুরো মুম্বই–আমদাবাদ করিডর (Mumbai–Ahmedabad Corridor)। অর্থাৎ, এক ধাক্কায় নয়, ধীরে ধীরে সম্পূর্ণ রুট যাত্রী পরিষেবার আওতায় আসবে।

২০২৭ সালের অগস্টে উদ্বোধনী যাত্রা আগের পরিকল্পনার তুলনায় আরও বড় হবে। আগে যেখানে ৫০ কিলোমিটার সুরাত–বিলিমোরা অংশে উদ্বোধনের কথা ছিল, এখন সেখানে সুরাত থেকে ভাপী পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার রুটে বুলেট ট্রেন দৌড়বে। এটাকেই তিনি প্রকল্পের বড় অগ্রগতি বলে উল্লেখ করেন।

এই বুলেট ট্রেন প্রকল্পের গতি ও ক্ষমতাও তাক লাগানোর মতো। ট্রেনের সর্বোচ্চ চলাচল গতি হবে ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা, যদিও নকশাগত ভাবে তা ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত সক্ষম। পুরো করিডর চালু হলে মুম্বই থেকে আমদাবাদ পৌঁছতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিট। বর্তমানে যেখানে এই যাত্রায় প্রায় ৬-৭ ঘণ্টা সময় লাগে, সেখানে এই পরিবর্তন কার্যত বিপ্লব।

উল্লেখযোগ্য বিষয় হল, এই হাই-স্পিড রেল করিডরটি তৈরি হচ্ছে জাপানের অত্যাধুনিক শিনকানসেন (Shinkansen) প্রযুক্তিতে। নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই প্রযুক্তি প্রথম বার ভারতের মাটিতে প্রয়োগ হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে থাকছে ঠাণে ক্রিকের কাছে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ আন্ডারসি টানেল (Undersea Tunnel), উঁচু এলিভেটেড ট্র্যাক এবং অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং কাঠামো।

নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে। ট্রেনে থাকছে উন্নত ভূমিকম্প শনাক্তকরণ ব্যবস্থা (Earthquake Detection System), বিশেষ এরোডাইনামিক নকশা এবং টানেলের ভিতরে বায়ুচাপ সামাল দেওয়ার প্রযুক্তি। যাত্রীদের জন্য থাকছে আরামদায়ক আসন, আধুনিক শৌচালয়, বেবি চেঞ্জিং সুবিধা, হুইলচেয়ার-সহায়ক টয়লেট এবং অসুস্থ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা।

২০১৭ সালে এই প্রকল্পের সূচনা হয়েছিল। তখন লক্ষ্য ছিল ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা। কিন্তু জমি অধিগ্রহণ ও অন্যান্য বাস্তব সমস্যায় প্রকল্প পিছিয়ে যায়। সেই দীর্ঘ প্রতীক্ষার শেষে এবার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন পরিবহণ বিশেষজ্ঞরা।


```