Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'কানাডায় ভারতীয়রা সুরক্ষিত নয়'! দুই দেশের সম্পর্ক নিয়ে বড় মন্তব্য নয়াদিল্লির কূটনীতিকের

তাঁর এই মন্তব্য এমন সময়ে এল, যখন কানাডায় ভারতীয়দের জোরপূর্বক দেশছাড়া করার ঘটনা রেকর্ড হারে বেড়েছে। ২০২৪ সালে যেখানে ৬২৫ জন ভারতীয়কে কানাডা ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেখানে ২০২৪-এ সেই সংখ্যা প্রায় তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৭।

'কানাডায় ভারতীয়রা সুরক্ষিত নয়'! দুই দেশের সম্পর্ক নিয়ে বড় মন্তব্য নয়াদিল্লির কূটনীতিকের

দীনেশ পট্টনায়ক

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 October 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নাগরিকদের (Indian Citizens) ফেরত পাঠানোর ইস্যুতে ভারত-কানাডা (India Canada Relation) সম্পর্কে চিড় ধরলেও পরিস্থিতি ইতিবাচক হচ্ছে। আর এই আবহেই সে দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ কে পট্টনায়ক (Dinesh Patnaik)। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমানে কানাডায় থাকা বহু ভারতীয় নিজেদের নিরাপদ মনে করছেন না।

সম্প্রতি কানাডার স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পট্টনায়ক বলেন, “ কানাডা সরকার এই পরিস্থিতিকে ভারতীয় সমস্যা হিসেবে দেখতে পারে না। এটি আসলে কানাডারই সমস্যা। কানাডার নাগরিকরাই এই সমস্যা তৈরি করছে।” তিনি আরও জানান, একজন হাই কমিশনার হিসেবে নিজেকে সুরক্ষিত বোধ করা অত্যন্ত অস্বাভাবিক ব্যাপার। প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে তাঁর উদ্বেগ ক্রমশ বাড়ছে।

যদিও তিনি সরাসরি খালিস্তানপন্থী গোষ্ঠীর নাম নেননি, তবে পট্টনায়ক বলেন, “যখন কিছু গোষ্ঠী আতঙ্ক তৈরি করে এবং সম্পর্ককে খারাপ করায়, তখন প্রশ্ন ওঠে - আইনশৃঙ্খলা রক্ষা করে আমরা এই পরিস্থিতি সামলাব কীভাবে?”

তাঁর এই মন্তব্য এমন সময়ে এল, যখন কানাডায় ভারতীয়দের জোরপূর্বক দেশছাড়া করার ঘটনা রেকর্ড হারে বেড়েছে। ২০২৪ সালে যেখানে ৬২৫ জন ভারতীয়কে কানাডা ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেখানে ২০২৪-এ সেই সংখ্যা প্রায় তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৭।

২০২৫ সালের জুলাই পর্যন্ত কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA)–র তথ্য অনুযায়ী, ১ হাজার ৮৯১ জন ভারতীয়কে ইতিমধ্যেই দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বছর শেষে এই সংখ্যা আরও বাড়বে বলেই অনুমান।

প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে কানাডা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই কঠোর অভিবাসন নীতি নিচ্ছে। সম্প্রতি তিনি বলেন, “অপরাধে জড়িত বিদেশিদের দ্রুত দেশ থেকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও সুশৃঙ্খল করা হবে।”

CBSA-র তথ্য অনুযায়ী, “রিমুভাল ইন প্রগ্রেস” তালিকায় ভারতীয়রাই শীর্ষে - ৬ হাজার ৮৩৭টি সক্রিয় মামলা রয়েছে, এরপর রয়েছে মেক্সিকোর ৫ হাজার ১৭০ ও ১ হাজার ৭৩৪ মার্কিন নাগরিকদের নাম। আশ্রয়প্রার্থীদের মধ্যেও ভারতীয়রাই সংখ্যাগরিষ্ঠ।

২০২৩ সালে হরদীপ নির্ঞ্ঝরের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ তুলে তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যখন কূটনৈতিক সম্পর্ককে প্রায় ভেঙে দিয়েছিলেন, তখন থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল। তবে দু’দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চলতি বছরের অগস্টে দুই দেশ পরস্পরের হাই কমিশনার হিসেবে দীনেশ পট্টনায়ক ও ক্রিস্টোফার কুটারকে নিয়োগ করা হয়েছে।


```