Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারতীয় স্বার্থ সবার আগে, মার্কিন শুল্কের কারণে আপস করার কোনও সম্ভাবনা দেখছে না কেন্দ্র

সরকারি সূত্রের মতে, ভারতের বেশিরভাগ রফতানি পণ্যই নতুন শুল্কের আওতার বাইরে থাকছে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সামান্য প্রভাব পড়তে পারে, তবে তা সামগ্রিক বাণিজ্যে বড় কোনও বাধা সৃষ্টি করবে না। 

ভারতীয় স্বার্থ সবার আগে, মার্কিন শুল্কের কারণে আপস করার কোনও সম্ভাবনা দেখছে না কেন্দ্র

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 August 2025 17:23

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘোষিত ২৫% আমদানি শুল্ক নিয়ে উদ্বেগ থাকলেও ভারতীয় অর্থনীতিতে এর কোনও বড় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের (Central Government) এক উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁর মতে, ভারতের রফতানি ও মোট দেশজ উৎপাদনে (GDP) এই শুল্কের প্রভাব খুবই সামান্য হবে এবং কৃষি, দুগ্ধ ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলি সুরক্ষিত থাকবে।

সরকারি ওই সূত্র স্পষ্ট জানিয়েছেন, কৃষক ও কৃষির স্বার্থে কোনও ধরনের আপস করা হবে না। জেনেটিকালি মোডিফায়েড (GM) ফসল আমদানির কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, “কৃষকের স্বার্থই প্রধান। আমাদের কৃষি ও দুগ্ধ খাতের উপর ক্ষতিকর কোনও চুক্তি আমরা করব না।”

ধর্মীয় অনুভূতির বিষয়েও সরকার অটল থাকবে বলেও জানানো হয়েছে। “বিফ বা নন-ভেজ দুধের মতো সংবেদনশীল খাদ্যপণ্যের ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না। এটি শুধু নিরাপদ খাদ্যের প্রশ্ন নয়, ধর্মীয় ভাবাবেগের সঙ্গেও জড়িত।”

সরকারি সূত্রের মতে, ভারতের বেশিরভাগ রফতানি পণ্যই নতুন শুল্কের আওতার বাইরে থাকছে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সামান্য প্রভাব পড়তে পারে, তবে তা সামগ্রিক বাণিজ্যে বড় কোনও বাধা সৃষ্টি করবে না। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত।

ভারত ও আমেরিকার মধ্যে বর্তমানে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) নিয়ে আলোচনা চলছে, যা সম্পূর্ণ হলে বাণিজ্যিক টানাপোড়েন অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। সূত্রের মতে “এই আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। একবার চুক্তি সম্পন্ন হলে উভয় দেশ শুল্ক কাঠামো পুনর্বিবেচনা করতে পারবে।”

তিনি আরও বলেন, “ভারত তার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষক, কৃষি ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের স্বার্থ কোনও অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।”


```