Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মনে আছে! ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণের দিনগুলি, কাশ্মীর নিয়ে ভারতের গোলার মুখে পাকিস্তান

মহিলাদের অধিকার সুরক্ষা নিয়ে গালভরা কথার জবাবে ভারত বলেছে, পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) এদের সেনাবাহিনী সরকারি নির্দেশে, পরিকল্পিতভাবে ৪০০,০০০ মহিলার উপর গণধর্ষণ চালিয়েছে।

মনে আছে! ৪ লক্ষ মহিলাকে গণধর্ষণের দিনগুলি, কাশ্মীর নিয়ে ভারতের গোলার মুখে পাকিস্তান

পাকিস্তানের প্রতিনিধি সাইমা সালেম (বাঁদিকে) ও ভারতের রাষ্ট্রদূত পি সালভে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 7 October 2025 10:23

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফের একবার পাকিস্তানের নাকে ঝামা ঘষে দিল ভারত মহিলাদের অধিকার সুরক্ষা নিয়ে গালভরা কথার জবাবে ভারত বলেছে, পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) এদের সেনাবাহিনী সরকারি নির্দেশে, পরিকল্পিতভাবে ৪০০,০০০ মহিলার উপর গণধর্ষণ চালিয়েছে। রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে ভারত তাদের ভণ্ড নীতি এবং মিথ্যা প্রচারের মুখোশ খুলে দিয়েছে।

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পি হরিশ নিরাপত্তা পরিষদে এক বিতর্কে কড়া অবস্থান নিয়ে জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের চিরকালীন ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেনপ্রতি বছর পাকিস্তান জম্মু ও কাশ্মীর সম্পর্কে বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বক্তব্য পেশ করে। এই একই দেশ যারা দেশের মানুষের উপর বোমাবর্ষণ করে এবং গণহত্যা চালায়। ভারত বলেছেজম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিলআছে এবং থাকবে।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীরি মহিলাদের নিয়ে কুমিরের কান্না কেঁদেছিল পাকিস্তান। হরিশ স্মরণ করিয়ে দিলেন যে, কীভাবে পাকিস্তানের সেনাবাহিনী পরাধীন বাংলাদেশে চার লাখ মহিলাকে ধর্ষণ করেছিল। তিনি কটাক্ষ করেনদুর্ভাগ্যবশত প্রতি বছর ভারতকে নিয়ে পাকিস্তানের বিভ্রান্তিকর এবং বিভিন্ন বাজে কথা শুনতে হয়। বিশেষত জম্মু ও কাশ্মীরের সুরক্ষা ও গণ-অধিকার নিয়ে মন্তব্য করে থাকে পাকিস্তান। যা পুরোপুরি ভারতের অখণ্ড অংশ। কিন্তু তা নিয়ে আকাশ-কুসুম স্বপ্ন দেখে পাকিস্তান। তাঁর কথায়নারীশান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের রেকর্ড নিষ্কলঙ্ক এবং অক্ষত।

তারপরই পাকিস্তানকে আরও কড়া ভাষায় নিশানা করে ভারতীয় কূটনীতিবিদ বলেনযে দেশ নিজের নাগরিকদের উপর বোমাবর্ষণ করেলাগাতার গণহত্যা চালায়তারা স্রেফ ভুল তথ্য এবং অতিরঞ্জনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে। এই দেশটি ১৯৭১ সালে অপারেশন সার্চলাইট চালিয়েছিল এবং নিজস্ব সেনার দ্বারা ৪০০,০০০ নারীর উপর গণহত্যা  ও গণধর্ষণ চালিয়েছিল।

প্রসঙ্গত, নারী অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কূটনীতিবিদ সাইমা সালেম অভিযোগ করেনকাশ্মীরি মহিলারা 'কষ্টেরমধ্যে আছেন। সেই রেশ ধরে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির বিষয়টি এড়িয়ে গিয়ে একগুচ্ছ অভিযোগ করেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি।


```