আরব দুনিয়ার বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও সক্রিয় হয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

শেষ আপডেট: 28 February 2026 23:53
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার দ্রুত বদলাচ্ছে কূটনৈতিক সমীকরণ। তার মধ্যে আলোচনার পথে এগোনোর বার্তা দিল ভারত (India reaction Middle East conflict)। শনিবার ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) স্পষ্ট জানিয়ে দিল, সব পক্ষকেই সংযম দেখাতে হবে, এবং সংঘাত এড়িয়ে আলোচনার পথেই সমাধান খুঁজতে হবে।
বিদেশ মন্ত্রকের তরফে (MEA statement Iran Israel tensions) বিবৃতিতে বলা হয়েছে, “সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানানো হচ্ছে। উত্তেজনা বাড়ানোর পরিস্থিতি থেকে বিরত থাকুন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। পরিস্থিতি সামাল দিতে সংলাপ ও কূটনীতির পথই একমাত্র উপায়।”
এছাড়াও, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর কথাও জোর দিয়ে বলা হয়েছে (India advisory Middle East)।
Our statement on the evolving situation in West Asia ⬇️
🔗 https://t.co/6aGR3mdDrb pic.twitter.com/qdKlTorVU4— Randhir Jaiswal (@MEAIndia) February 28, 2026
ভারতীয়দের জন্য সতর্কতা
আরব দুনিয়ার বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও সক্রিয় হয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলে ভারতীয় দূতাবাসগুলি নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, স্থানীয় নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।
তেহরানে হামলা, বাড়ছে উত্তেজনা
শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলার দায় স্বীকার করে ইজরায়েল জানায়, তারা “প্রি-এম্পটিভ” বা আগাম হামলা চালিয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ বলেন, “ইজরায়েলের নিরাপত্তার জন্য হুমকি দূর করতেই এই অভিযান।”
আমেরিকার সরাসরি অংশগ্রহণ
এই সংঘাতে সরাসরি যুক্ত হওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছেন,
“আমেরিকা ইরানে বড়সড় সামরিক অভিযান শুরু করেছে।”
একই সঙ্গে তিনি ইরানের জনগণকে দেশের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর আহ্বানও জানান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বড় সংঘাতের আশঙ্কা
ইরান-ইজরায়েল-আমেরিকার এই ত্রিমুখী উত্তেজনা এখন পুরো আরব দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। আন্তর্জাতিক মহলের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে তা বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।