Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সহ এক শীর্ষ সামরিক নেতৃত্ব: সূত্র

ইজরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত দু’টি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত ইরান সরকার বা সরকারি সংস্থার তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সহ এক শীর্ষ সামরিক নেতৃত্ব: সূত্র

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 February 2026 20:31

দ্য ওয়াল ব্যুরো: ইরানের উপর মার্কিন-ইজরায়েল যৌথ সংঘাতে (US Israel attack on Iran) আরব দুনিয়ায় উত্তেজনা (Middle East conflict) সময়ের সঙ্গে আরও তীব্র আকার নিচ্ছে। সাম্প্রতিক এই হামলায় ইরানের ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদে-সহ (Iran defence minister believed to be killed( আরও এক শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হয়েছেন বলে দাবি উঠেছে একাধিক সূত্রে।

ইজরায়েলের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত দু’টি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত ইরান সরকার বা সরকারি সংস্থার তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সূত্রের খবর, ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদে (Amir Nasirzadeh) এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস (IRGC)-এর কমান্ডার মহম্মদ পাকপোর (Mohammad Pakpour) এই হামলায় প্রাণ হারিয়েছেন।

সূত্রের দাবি, এই হামলায় টার্গেট করা হয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান (Masoud Pezeshkian)-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের শীর্ষ প্রতিরক্ষা নেতৃত্বের মৃত্যু যদি নিশ্চিত হয়, তবে তা আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

হামলার পর শনিবারই প্রথম প্রকাশিত সরকারি বিবৃতিতে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই হামলার জবাব দেওয়া হবে (Iran warning retaliation), এবং দায়ীদের “চরম মূল্য” দিতে হবে।

ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশটি আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে (Middle East escalation Iran)। তাদের বক্তব্য, এই হামলা আন্তর্জাতিক আইনবিরোধী এবং বিশ্বশান্তির পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তেল আভিভ আন্তর্জাতিক নিয়ম ভেঙেছে এবং এই পদক্ষেপ রাষ্ট্রসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।

এই ঘটনাকে ঘিরে সমগ্র ইসলামি দুনিয়ায় সংঘাত আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই মার্কিন মদতে ইরান-ইজরায়েল উত্তেজনা একাধিক সামরিক ও কূটনৈতিক স্তরে ছড়িয়ে পড়েছে।


```