Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ট্রাম্প-ইরান সাময়িক সমঝোতা, এই সুযোগেই ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে চাইছে নয়াদিল্লি

২৪ ঘণ্টার ব্যবধানে সেই সুর বদলে বুধবারের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “৭ এপ্রিলের নির্দেশিকার রেশ ধরেই জানানো হচ্ছে, সাম্প্রতিক পরিস্থিতির গুরুত্ব বুঝে ইরানে বসবাসকারী ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তাঁরা দ্রুত ইরান ত্যাগ করেন।

ট্রাম্প-ইরান সাময়িক সমঝোতা, এই সুযোগেই ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে চাইছে নয়াদিল্লি

ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য চরম সতর্কতা জারি করল নয়াদিল্লি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 April 2026 13:51

দ্য ওয়াল ব্যুরো: বুধবার আমেরিকা ও ইরানের মধ্যে দু’সপ্তাহের একটি সাময়িক সংঘর্ষবিরতি চুক্তি (US Iran Ceasefire) সই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য চরম সতর্কতা জারি করল নয়াদিল্লি। তেহরানের ভারতীয় দূতাবাস থেকে দেওয়া নতুন ওই নির্দেশিকায় (India Iran travel Advisory) সাফ জানানো হয়েছে, ভারতীয় নাগরিকরা যেন ‘দ্রুততম উপায়ে’ ইরান ছেড়ে বেরিয়ে আসেন (evacuation of Indians from Iran)। জরুরি প্রয়োজনে সমন্বয়ের জন্য দূতাবাসের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বরও (Indian Ambassy helpline Iran) চালু করা হয়েছে।

গত ৭ এপ্রিল ভারতীয় দূতাবাস নাগরিকদের জন্য ৪৮ ঘণ্টার একটি ‘স্টে অ্যাট হোম’ নির্দেশিকা জারি করেছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে সেই সুর বদলে বুধবারের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “৭ এপ্রিলের নির্দেশিকার রেশ ধরেই জানানো হচ্ছে, সাম্প্রতিক পরিস্থিতির গুরুত্ব বুঝে ইরানে বসবাসকারী ভারতীয়দের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তাঁরা দ্রুত ইরান ত্যাগ করেন। তবে এই প্রস্থান প্রক্রিয়ায় অবশ্যই দূতাবাসের সঙ্গে সমন্বয় রাখতে হবে এবং দূতাবাস নির্ধারিত রুটই ব্যবহার করতে হবে।”

একইসঙ্গে নয়াদিল্লির কড়া নির্দেশ, দূতাবাসের সঙ্গে আগে থেকে কথা না বলে কোনওভাবেই যেন আন্তর্জাতিক স্থল সীমান্তের দিকে কেউ না যান। সরকারি সূত্র বলছে, বর্তমানে ইরানে প্রায় সাড়ে সাত হাজার ভারতীয় রয়েছেন। মূলত সংঘাতপূর্ণ এলাকাগুলিতে যাঁরা আটকে আছেন, তাঁদের নিরাপদে বের করে আনাই এখন মোদী সরকারের প্রধান লক্ষ্য।

কিন্তু হঠাৎ কেন এই দ্রুত ইরান ছাড়ার নির্দেশ? কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আমেরিকা ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তাকেই নাগরিকদের ফেরানোর সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে নয়াদিল্লি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের আলোচনার রাস্তা খুললেও পরিস্থিতি যেকোনও মুহূর্তে ফের উত্তপ্ত হতে পারে। তাই বর্তমান স্থিতাবস্থাকে কাজে লাগিয়ে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস থেকে আরমেনিয়া সীমান্ত পর্যন্ত প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পেরিয়ে ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে চাইছে বিদেশ মন্ত্রক।

উল্লেখ্য, বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলার হুমকি থেকে পিছু হটেন। তেহরান থেকে একটি ১০ দফা শান্তি প্রস্তাব আসার পরেই ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের সংঘর্ষবিরতিতে রাজি হন। বিনিময়ে ইরান শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হয়েছে। আগামী শুক্রবার, ১০ এপ্রিল ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এক গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে কূটনীতির টেবিলে আলোচনা চললেও ইরান জুড়ে এখনও চরম অনিশ্চয়তা। সেই কারণেই আগের দিনের অ্যাডভাইজরিতে বহুতল ভবনের উপরের তলায় থাকতে বা বৈদ্যুতিক ও সামরিক পরিকাঠামোর ধারেকাছে যেতে নিষেধ করেছিল ভারত। এবার সেই নিষেধাজ্ঞার বেড়াজাল আরও বাড়িয়ে সরাসরি দেশ ছাড়ার নির্দেশ দিল সাউথ ব্লক।


```