Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হাতে মাত্র ৪৮ ঘণ্টা, রুট ম্যাপ তৈরি! ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিল্লির

ইরানে পরিস্থিতি অনিশ্চিত, ভারতীয়দের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিল দিল্লি। নিরাপদে ফেরার জন্য নির্দিষ্ট রুট মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।

হাতে মাত্র ৪৮ ঘণ্টা, রুট ম্যাপ তৈরি! ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিল্লির

ইরান- ইন্ডিয়া

গার্গী দাস

শেষ আপডেট: 8 April 2026 12:58

দ্য ওয়াল ব্যুরো: ইরানে দু’সপ্তাহের যুদ্ধবিরতি (Ceasefire) ঘোষণা হতেই সতর্ক ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury) স্থগিতের কয়েক ঘণ্টার মধ্যে তেহরানে ভারতীয় দূতাবাস জরুরি নির্দেশিকা জারি করে নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল।

দূতাবাসের তরফে স্পষ্ট বলা হয়েছে, ভারতীয় নাগরিকদের (Evacuate Indian Nationals from Iran) নিরাপদে বেরিয়ে যেতে হলে নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে এবং পুরো প্রক্রিয়া দূতাবাসের সঙ্গে সমন্বয় করেই করা উচিত। নিজের মতো করে আন্তর্জাতিক স্থলসীমান্তের দিকে না এগোনোর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দূতাবাসের এক আধিকারিক জানান, সমস্ত চলাচল দূতাবাসের তত্ত্বাবধানে হওয়া বাধ্যতামূলক। যুদ্ধবিরতি ঘোষণা হলেও ঝুঁকি এখনও পুরোপুরি কাটেনি। পরিস্থিতির গুরুত্ব বুঝিয়েই এই নির্দেশ জারি করা হয়েছে।

ভারতীয়দের সাহায্যের জন্য একাধিক জরুরি হেল্পলাইন নম্বর (Emergency Helpline) বের করেছে দূতাবাস। প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে +989128109115, +989128109102, +989128109109, +989932179359 -তে। দেশ ছাড়ার পরিকল্পনা করার সময় নাগরিকদের এই নম্বরগুলির মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য, এর মাত্র ১৬ ঘণ্টা আগেই ভারত সরকার ইরানে থাকা নাগরিকদের ৪৮ ঘণ্টা ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছিল। তখন সতর্ক করা হয়, সামরিক এলাকা ও বিদ্যুৎকেন্দ্রএড়িয়ে চলতে, বহুতলের উপরের তলায় না থাকতে এবং অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত বন্ধ রাখতে।

দূতাবাসের তত্ত্বাবধানে থাকা আবাসনে যাঁরা রয়েছেন, তাঁদের ঘরের ভিতরেই থাকতে বলা হয়। একইসঙ্গে, যে কোনও যাতায়াত, বিশেষ করে হাইওয়ে ব্যবহার, আগে থেকে দূতাবাসকে জানিয়ে করতে হবে।

সব মিলিয়ে, যুদ্ধবিরতির মাঝেও ইরানের পরিস্থিতি যে এখনও অনিশ্চিত, তা স্পষ্ট। তাই ঝুঁকি এড়াতে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ ভারতের।


```