Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

যুদ্ধ থামাল ইরানের সেনা! 'একটা ভুল হলেই জবাব পাবে,' বিরতিতে রাজি হয়েও শত্রুদের হুঁশিয়ারি মোজতবার

যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের নিরাপত্তা কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ এখনও শেষ হয়নি। তাদের বক্তব্য, “এটি যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত নয়। শত্রুর সামান্যতম ভুলেও পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে।” 

যুদ্ধ থামাল ইরানের সেনা! 'একটা ভুল হলেই জবাব পাবে,' বিরতিতে রাজি হয়েও শত্রুদের হুঁশিয়ারি মোজতবার

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 8 April 2026 09:33

দ্য ওয়াল ব্যুরো: ইরান-আমেরিকা সংঘাতে (Iran US Conflicts) দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে সায় দেওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেই (Mojtaba Khamenei) দেশের সব সামরিক বাহিনীকে গুলি চালানো বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এটি যুদ্ধের শেষ নয়।” ফলে অস্থায়ী শান্তির মধ্যেও উত্তেজনা পুরোপুরি কমেনি।

রাষ্ট্রীয় চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে মোজতাবা জানিয়ে দেন, দেশের সব সেনা ইউনিটকে যুদ্ধবিরতির নিয়ম মানতে হবে। তবে শত্রুপক্ষ অর্থাৎ আমেরিকা বা ইজরায়েল কোনও ভুল পদক্ষেপ নিলে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে।

ইরানের কড়া হুঁশিয়ারি: ‘হাত ট্রিগারেই রয়েছে’

যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের নিরাপত্তা কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ এখনও শেষ হয়নি। তাদের বক্তব্য, “এটি যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত নয়। শত্রুর সামান্যতম ভুলেও পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে।” তাদের দাবি, গত ৩৯ দিনের সংঘাতে ইরান বহু সামরিক লক্ষ্যপূরণ করেছে এবং শত্রু শিবিরকে ঐতিহাসিক পরাজয়ের মুখে ফেলেছে।

ইরানের ১০ দফা প্রস্তাব কী?

২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক যুদ্ধাবস্থায় ছিল। এই পরিস্থিতিতে আমেরিকা ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায়। এর জবাবে ইরান পাঠায় সংশোধিত ১০ দফা প্রস্তাব, যার মূল বিষয়গুলো হল,

ইরানের সেনার সহযোগিতায় হরমুজ প্রণালী দিয়ে নিয়ন্ত্রিত জাহাজ চলাচল

  • মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ঘাঁটি থেকে প্রত্যাহার
  • ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া
  • বিদেশে আটক থাকা ইরানের সম্পত্তি মুক্ত করা
  • যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান
  • এগুলি একটি বাধ্যতামূলক জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে অনুমোদন

ইরান বলেছে, এই ১০ দফার নীতিগুলি আলোচনায় মানা হলে তবেই তারা যুদ্ধ শেষ বলে ঘোষণা করবে।

আলোচনা পাকিস্তানে, সময়সীমা দুই সপ্তাহ

ইরান নিশ্চিত করেছে, ১০ এপ্রিল ইসলামাবাদে আলোচনা শুরু হবে। দু’সপ্তাহ ধরে চলছে এমন বৈঠক আরও বাড়ানো হতে পারে উভয় পক্ষের সম্মতিতে। এই সময় ইরান জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখতে এবং বিজয় উদযাপন জারি রাখতে আহ্বান জানিয়েছে।

ট্রাম্প কী বললেন?

মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি পাকিস্তানের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন। তাঁর দাবি, “আমরা সামরিকভাবে সব লক্ষ্য পূরণ করেছি। এখন দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির খুব কাছে রয়েছি।” তবে সতর্কবার্তাও দেন, ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলতে হবে, নাহলে যুদ্ধবিরতি কার্যকর হবে না।


```