Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পাকিস্তান কাঁপিয়ে দেওয়া 'সুদর্শন চক্র'-এর জন্য মিসাইল কিনছে ভারত, ১০ হাজার কোটির চুক্তির সম্ভাবনা

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে হওয়া মূল চুক্তিতে মোট পাঁচটি S-400 স্কোয়াড্রনের আনার কথা ছিল ভারতের। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতে এসে অপারেশনাল পর্যায়ে রয়েছে।

পাকিস্তান কাঁপিয়ে দেওয়া 'সুদর্শন চক্র'-এর জন্য মিসাইল কিনছে ভারত, ১০ হাজার কোটির চুক্তির সম্ভাবনা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 October 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: ভারত (India) রাশিয়ার (Russia) সঙ্গে আরও প্রায় ১০ হাজার কোটি টাকার চুক্তি (10,000 Crore Deal) করতে চলেছে! S-400 বা (S-400) সুদর্শনের জন্য মিসাইলের সংখ্যা আরও বাড়াতেই এই বড় পদক্ষেপ। নিঃসন্দেহে বলা যায়, এই চুক্তি হলে ভারতের আকাশ প্রতিরক্ষা বলয় আরও শক্তিশালী হবে।

পাকিস্তানের সঙ্গে চারদিনব্যাপী সংঘর্ষে (India Pakistan Conflict) ভারতীয় বায়ুসেনার S-400 সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে পাকিস্তানের পাঁচ থেকে ছয়টি যুদ্ধবিমান এবং একটি গুপ্তচরবিমান নামাতে সক্ষম হয়েছিল এই রুশ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। ভারতীয় বায়ুসেনা একে 'গেম চেঞ্জার' (Game Changer) বলেই অভিহিত করেছে। তারপর থেকেই এর চাহিদা তুঙ্গে উঠেছে।

বায়ুসেনার এক কর্তা জানিয়েছেন, “বৃহৎ সংখ্যায় ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব তৈরি হয়েছে এবং রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে।” এই প্রস্তাবটি আগামী ২৩ অক্টোবর প্রতিরক্ষা ক্রয় পরিষদের (Defence Acquisition Council) বৈঠকে উত্থাপন করা হবে। অনুমোদন মিললে দ্রুতই আনুষ্ঠানিক চুক্তি হওয়ার সম্ভাবনা।

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে হওয়া মূল চুক্তিতে মোট পাঁচটি S-400 স্কোয়াড্রনের আনার কথা ছিল ভারতের। এর মধ্যে তিনটি ইতিমধ্যেই ভারতে এসে অপারেশনাল পর্যায়ে রয়েছে। চতুর্থ স্কোয়াড্রনের ডেলিভারি রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিলম্বিত হয়েছে। তবে দুই দেশের মধ্যে সম্প্রতি আলোচনায় অতিরিক্ত S-400 ও ভবিষ্যতের S-500 ইউনিট কেনা নিয়েও প্রস্তাব উঠেছে।

S-400 ছাড়াও ভারত নতুন প্রজন্মের ‘বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ’ (Beyond Visual Range) এয়ার-টু-এয়ার মিসাইল কেনার দিকেও নজর দিচ্ছে। পাশাপাশি, ব্রহ্মোস সুপারসোনিক ক্রুজ মিসাইল ও তার উন্নত সংস্করণগুলির সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।

বিশেষজ্ঞদের মতে, এই নতুন ক্ষেপণাস্ত্র চুক্তি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এটি ভারতের কৌশলগত অবস্থান আরও মজবুত করবে, যা ভবিষ্যতের যেকোনও হুমকি মোকাবিলায় দেশকে বাড়তি সুবিধা দেবে।


```