Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাকিস্তান মিথ্যে বলছে! ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুলল আফগানিস্তান

মুজাহিদ স্পষ্টভাবে বলেন, আফগানিস্তান কোনও দেশের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে না, পাকিস্তানকেও নয়। তবে দেশ আক্রান্ত হলে আফগানরা সাহসের সঙ্গে নিজেদের মাটি রক্ষা করবে।

পাকিস্তান মিথ্যে বলছে! ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মুখ খুলল আফগানিস্তান

মহম্মদ ইয়াকুব মুজাহিদ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 October 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের (Afghanistan) প্রতিরক্ষামন্ত্রী মাওলভি মহম্মদ ইয়াকুব মুজাহিদ পাকিস্তানের (Pakistan) করা ভারত-সম্পর্কিত অভিযোগকে ভিত্তিহীন, অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর বক্তব্য, আফগানিস্তান তার বৈদেশিক সম্পর্ক সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করে এবং নিজেদের জাতীয় স্বার্থে ভারতের (India) সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে।

মুজাহিদ বলেন, “এই অভিযোগগুলির কোনও ভিত্তি নেই। আফগানিস্তান কখনও অন্য দেশের বিরুদ্ধে নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। আমরা একটি স্বাধীন দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করছি এবং ভবিষ্যতেও তা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে আরও শক্তিশালী করব।”

পাকিস্তান সম্পর্কেও মন্তব্য করেন আফগান প্রতিরক্ষামন্ত্রী (Afghan Minister)। তাঁর বক্তব্য, “আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে উত্তেজনা কারও উপকারে আসে না। দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ নীতির ওপর দাঁড়ানো উচিত।” তিনি আরও জানান, 'দোহা চুক্তি' নিয়ে আসন্ন তুরস্ক বৈঠকে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ প্রসঙ্গ উঠে আসবে। সেখানে পাকিস্তান চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে সমস্যা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন মুজাহিদ। এ প্রসঙ্গে তুরস্ক ও কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলিকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

মুজাহিদ স্পষ্টভাবে বলেন, আফগানিস্তান কোনও দেশের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে না, পাকিস্তানকেও নয়। তবে দেশ আক্রান্ত হলে আফগানরা সাহসের সঙ্গে নিজেদের মাটি রক্ষা করবে।

মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ক্রমশ অবনতি ঘটেছে। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান বহুবার অভিযোগ করেছে, তালিবান সরকার তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। অক্টোবর মাসেই আফগান সীমান্ত থেকে হামলায় পাকিস্তানের শতাধিক নিরাপরাধ নিরাপত্তাকর্মী নিহত হন বলে দাবি ইসলামাবাদের।

এই ঘটনার জেরে পাকিস্তানে আফগান অভিবাসীদের গণ-নির্বাসন শুরু হয়েছে। অনেককেই অপরাধে জড়িত বলে অভিযুক্ত করে জোরপূর্বক সীমান্ত পেরিয়ে পাঠানো হচ্ছে।

এরই মধ্যে পাকিস্তান ভারতের দিকেও অভিযোগের আঙুল তোলে। দাবি, নয়াদিল্লি TTP-কে সমর্থন দিচ্ছে। তবে ভারত সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছে, পাকিস্তান সবসময় নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যার দায় প্রতিবেশীদের ওপর চাপায়।


```