আমেরিকায় বর্তমানে ৩ লাখের কিছু বেশি ভারতীয়ের এইচ-ওয়ান বি (H-1B) ভিসা আছে। যা এই ক্যাটাগরির মোট ভিসার ৭০ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে চিন। ১২-১৩ শতাংশ এই ভিসা ইস্যু হয়েছে চিনা নাগরিকদের জন্য। আমেরিকা প্রতিবছর আনুমানিক ৮৫ হাজার এইচ-ওয়ান বি (H-1B) ভিসা লটারির মারফত ইস্যু করে থাকে।

ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 21 October 2025 11:32
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় কর্মরত ভারতীয়দের (Indian citizens working in America) বছরে এক লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৯০ লক্ষ টাকা) ভিসা ফি (visa fee) বাবদ দিতে হবে। গত মাসে এমন নির্দেশিকায় স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (US citizenship and immigration services) ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নির্দেশিকা আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মরত ভারতীয়দের উপর প্রযোজ্য হবে না।
ট্রাম্পের গত মাসের সিদ্ধান্তে কয়েক লক্ষ ভারতীয়ের চাকরি জীবনের ছেদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কারণ ভিসা রিনিউ করাতে বছরে এক লক্ষ মার্কিন ডলার ব্যয় করতে নিয়োগকর্তা ভারতীয় সংস্থাগুলি অপারগ বলে জানিয়েছিল। স্বভাবতই বিপুলসংখ্যক ভারতীয়র দেশে ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়। যদিও মার্কিন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে ভিসার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পর নয়া হারেই ফি মেটাতে হবে।
জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপে এই বিষয়টি উত্থাপিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন। ভিসা রিনিউয়াল করে থাকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ভিসা সার্ভিসেস। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, এইচ-ওয়ান বি (H-1B) ভিসা আছে এমন ভারতীয়দের ক্ষেত্রেও গত মাসের নির্দেশিকা কার্যকর হবে না। তারা আপাতত আগের নিয়মেই ভিসা রিনিউয়ালের সুযোগ পাবেন। ওই সংস্থা আরও জানিয়েছেন, কেউ ভিসার চরিত্র বদলে এইচ-ওয়ান বি (H-1B) ক্যাটাগরির ভিসা পেতে চাইলেও অতিরিক্ত ফি দিতে হবে না।
ওয়াকিবহাল মহল মনে করছে ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা এক কথায় দীপাবলীর উপহার। কারণ এবার মার্কিন প্রবাসী ভারতীয় চাকরি ও পেশাজীবীরা নয়া ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। দীপাবলিতেও অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করেছিল তাদের। হোয়াইট হাউজের মঙ্গলবার ভোরের ঘোষণায় অনেকেই দুশ্চিন্তা মুক্ত হলেন। আমেরিকায় বর্তমানে ৩ লাখের কিছু বেশি ভারতীয়ের এইচ-ওয়ান বি (H-1B) ভিসা আছে। যা এই ক্যাটাগরির মোট ভিসার ৭০ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে চিন। ১২-১৩ শতাংশ এই ভিসা ইস্যু হয়েছে চিনা নাগরিকদের জন্য। আমেরিকা প্রতিবছর আনুমানিক ৮৫ হাজার এইচ-ওয়ান বি (H-1B) ভিসা লটারির মারফত ইস্যু করে থাকে।