যাত্রীদের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হলেও, বাস্তব পরিস্থিতি এবং বিমান সংস্থাগুলির আপত্তির জেরে আপাতত থমকে গেল ‘ফ্রি সিট সিলেকশন’-এর এই সিদ্ধান্ত।

শেষ আপডেট: 3 April 2026 09:47
দ্য ওয়াল ব্যুরো: উড়ানে যাত্রীদের জন্য বড় সুবিধার পরিকল্পনা (Free Flight Seat Selection India Rule), কিন্তু কার্যকর হওয়ার আগেই তাতে রাশ টানল কেন্দ্র। বিমান সংস্থাগুলির আপত্তির মুখে ৬০ শতাংশ আসন বিনামূল্যে বেছে নেওয়ার নির্দেশ আপাতত স্থগিত রাখল সরকার (Airlines Object Seat Selection Policy India)।
এই নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল আর কয়েক সপ্তাহের মধ্যেই। কিন্তু বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানায়, মার্চ মাসে জারি করা নির্দেশ পুনর্বিবেচনা করা হয়েছে।
ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইনস এবং আকাসা এয়ার-এর তরফে দেওয়া আপত্তির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মন্ত্রকের বক্তব্য, বিমান সংস্থাগুলি “পরিচালনাগত এবং বাণিজ্যিক প্রভাব”, বিশেষ করে ভাড়ার কাঠামোয় সম্ভাব্য পরিবর্তন এবং বর্তমান মুক্ত মূল্য নির্ধারণ ব্যবস্থার সঙ্গে অসঙ্গতির বিষয়টি তুলে ধরেছিল।
এই সব দিক খতিয়ে দেখেই ২০ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা থাকা এই ‘ফ্রি সিট’ নিয়ম আপাতত স্থগিত রাখা হয়েছে।
আগে কী ছিল নিয়ম?
এই নির্দেশ জারির আগে মোট আসনের ২০ শতাংশ যাত্রীরা বিনামূল্যে বেছে নিতে পারতেন। বাকি আসনগুলির জন্য আলাদা করে টাকা দিতে হত। সিট বাছাইয়ের খরচ সাধারণত ২০০ টাকা থেকে ২১০০ টাকা পর্যন্ত হত, যা নির্ভর করত আসনের অবস্থান, লেগরুম ইত্যাদির উপর।
কেন আপত্তি বিমান সংস্থাগুলির?
বিমান সংস্থাগুলির দাবি ছিল, ৬০ শতাংশ আসন বিনামূল্যে করে দিলে তাদের আয় কমে যাবে। সেই ক্ষতি পুষিয়ে নিতে বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হতে পারে।
তার উপর ইরান যুদ্ধের প্রভাবে বিমান সংস্থাগুলির খরচও বেড়েছে। বিশেষ করে এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম বৃদ্ধির কারণে অপারেশনাল খরচ বাড়ছে।
অন্য নিয়মগুলি বহাল
তবে মন্ত্রক স্পষ্ট করেছে, যাত্রী পরিষেবা সংক্রান্ত অন্যান্য নির্দেশ কার্যকরই থাকবে। এর মধ্যে রয়েছে,
সব মিলিয়ে, যাত্রীদের জন্য বড় সুবিধা হিসেবে দেখা হলেও, বাস্তব পরিস্থিতি এবং বিমান সংস্থাগুলির আপত্তির জেরে আপাতত থমকে গেল ‘ফ্রি সিট সিলেকশন’-এর এই সিদ্ধান্ত।