Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অপারেশন সিঁদুরে সেনাকে পূর্ণ ক্ষমতা দেয় সরকার, রাহুলের অভিযোগ উড়িয়ে দাবি বিমান বাহিনীর

অপারেশন সিঁদুরে ভারতের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ভারত সরকার এবং বাহিনী গোড়া থেকে চুপ ছিল। অনেক পরে সেনাধ্যক্ষ সুনীল চৌহান জানান, ভারতের কিছু ক্ষতি হয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষয়ক্ষতি নিয়েও সেনা তেমন একটা মুখ খোলেনি। সংঘর্ষের তিন মাস পেরনোর পর বিমান বাহিনীর প্রধান মুখ খুললেন।

অপারেশন সিঁদুরে সেনাকে পূর্ণ ক্ষমতা দেয় সরকার, রাহুলের অভিযোগ উড়িয়ে দাবি বিমান বাহিনীর

শেষ আপডেট: 9 August 2025 17:59

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) তিনদিনের সংঘর্ষে ভারতের বিমান বাহিনী (Indian Air Force)  পাকিস্তানের ছয়টি বিমান ধ্বংস (shot down 6 Pakistani aircraft) করেছে বলে শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বলেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং (Amar Preet Singh, Chief of Air Staff Air Chief Marshal) । ৭ মে গভীর রাত থেকো ১০ মে বিকাল ৫টা পর্যন্ত চলা অপারেশন সিঁদুরে ভারতের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ভারত সরকার এবং বাহিনী গোড়া থেকে চুপ ছিল। অনেক পরে সেনাধ্যক্ষ সুনীল চৌহান জানান, ভারতের কিছু ক্ষতি হয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষয়ক্ষতি নিয়েও সেনা তেমন একটা মুখ খোলেনি। সংঘর্ষের তিন মাস পেরনোর পর বিমান বাহিনীর প্রধান মুখ খুললেন।

তিনি জানিয়েছেন, ছয় পাক বিমানের পাঁচটি যুদ্ধ বিমান। আর একটি ছিল ইলেকট্রনিক নজরদার বিমান। সেটি মূলত ভারতের অভ্যন্তরের ছবি সংগ্রহের কাজ করছিল।

অমরপ্রীত সিং জানান, অপারেশন সিঁদুরে বিমান বাহিনীর বড় সাফল্যের একটি হল, মাটি থেকে আকাশ দীর্ঘতম দূরত্বে আঘাত করে পাক বিমান ধ্বংস করা সম্ভব হয়েছে। এই ক্ষেত্রে বিমান বাহিনী তাদের অতীতের সব রেকর্ড ভেঙেছে্।

বিমানবাহিনীর প্রধান ওই অনুষ্ঠানে এমন কিছু কথা বলেছেন যা রাহুল গান্ধীর বক্তব্যের বিপরীত। রাহুল সংসদে অপারেশন সিঁদুর সংক্রান্ত বিতর্কে দাবি করেন, পাকিস্তানকে জবাব দিতে সরকার সেনাবাহিনীর হাত-পা বেঁধে দিয়েছিল। সরকার চায়নি সেনা বড় আঘাত করুক। রাহুলের কথায় সরকার রয়্যাল বেঙ্গল টাইগারকে বেঁধে রেখেছিল।

বিমানবাহিনীর প্রধানের শনিবারের বক্তব্য ছিল একপ্রকার কংগ্রেস নেতার অভিযোগ সম্পর্কে বাহিনীর জবাব। যদিও তিনি রাহুলের নাম মুখে আনেননি। তবে বারে বারে পাল্টা দাবি করেছেন সরকার শুধু জবাব দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়েছিল। কীভাবে অপারেশন করা হবে, পাকিস্তানকে জবাব দিতে কোন কোন অস্ত্র ব্যবহার করা হবে, কতটা আঘাত করা হবে, এই সব বিষয়ে সেনাবাহিনীর তিনপক্ষের প্রধানেরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন। বিমানবাহিনীর প্রধান বলেন, আমাদের মাথার উপর সেনাধ্যক্ষ থাকায় তিন বাহিনীর বোঝাপড়া ছিল চমৎকার।


```