শুধু কপ্টার দুটিই নয়, অপারেশন সিঁদুর এর অভিজ্ঞতার নিরিখে বহু অস্ত্র, যন্ত্রপাতিই বিদায়ের তালিকায় আছে। দু'দিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক ৭৬ হাজার কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম কেনার বরাত চূড়ান্ত করেছে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 9 August 2025 08:13
দ্য ওয়াল ব্যুরো: চলতি আর্থিক বছরের মধ্যে পুরোপুরি অবসরে চলে যাবে ভারতীয় সেনাবাহিনীর দীর্ঘদিনের দুই সঙ্গী চিতা ও চেতক হেলিকপ্টার। দুই হেলিকপ্টরাই বয়সের ভারে ন্যূজ। মিগ-২১ বিমানের মতো ঘন ঘন দুর্ঘটনার কবলেও বলছে কপ্টারগুলি। তাই সেগুলিকে পাকাপাকিভাবে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী।
কপ্টার দুটি ভারতীয় সেনার তিন বাহিনী বিমান, নৌ ও পদাতিক সেনা ব্যবহার করে আসছে বহু বছর যাবত। ১৯৭১-এ ভারত-পাকিস্তান যুদ্ধের সময় থেকে বাহিনীর নিত্যদিনের সঙ্গী কপ্টার দুটি। শত্রু শিবিরে নজরদারি, অস্ত্র নিক্ষেপ, দুর্গম এলাকায় প্রয়োজনে পণ্য পৌঁছে দেওয়ার কাজেও ব্যবহার হয় কপ্টার দুটির।
শুধু কপ্টার দুটিই নয়, অপারেশন সিঁদুর এর অভিজ্ঞতার নিরিখে বহু অস্ত্র, যন্ত্রপাতিই বিদায়ের তালিকায় আছে। দু'দিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক ৭৬ হাজার কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম কেনার বরাত চূড়ান্ত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে সেনার তরফে দুশো আঅুনিক কপ্টার কিনতে চেয়ে আগ্রহপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি দেশি বিদেশি অস্ত্র সরবরাহকারীদের থেকে চাওয়া হয়েছে সাম্প্রতিকতম তথ্য।
সেনার চাহিদা হল আরও হালকা এবং ওঠা নামায় কম সময় লাগবে এমন হেলিকপ্টার দরকার। পাশাপাশি সেগুলির নজরদারি ক্ষমতার উপরও।জোর দেওয়া হয়েছে।