Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

আয়কর রিটার্ন দাখিলের শেষদিনের সময়সীমা শুরুর আগেই বাড়ল, কবে দিতে হবে ITR?

সাধারণত FY 2024-25 (AY 2025-26)-এর রিটার্ন দাখিলের সময় থাকে ৩১ জুলাই অথবা তার আগে পর্যন্ত।

আয়কর রিটার্ন দাখিলের শেষদিনের সময়সীমা শুরুর আগেই বাড়ল, কবে দিতে হবে ITR?

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 27 May 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: আপনি যদি এখনও আয়কর রিটার্ন না দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর! আয়কর দফতর মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর, ২০২৫ করা হয়েছে।

সাধারণত FY 2024-25 (AY 2025-26)-এর রিটার্ন দাখিলের সময় থাকে ৩১ জুলাই অথবা তার আগে পর্যন্ত। এবছর বিশেষ পরিস্থিতিতে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসাবে জানানো হয়েছে, আয়কর রিটার্ন ফর্মের বিজ্ঞপ্তি দিতে দেরি হওয়া। এছাড়াও আয়কর দফতর এখনও রিটার্ন দাখিলের পদ্ধতি ঠিক করতে পারেনি।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) রিটার্ন দাখিলের তারিখ পিছিয়ে দেওয়ার কারণ হিসেব জানিয়েছে, ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় বাধ্যবাধকতামূলক বিষয় এখনও তৈরি করা সম্ভব হয়নি। কারণ এই ফর্মে এবার বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে, যে কাজ এখনও অসম্পূর্ণ থেকে গিয়েছে। আয়কর দফতরের এই সিস্টেম তৈরি করতে আরও সময় লাগবে এবং তার পরেই করদাতাদের জন্য ছাড়া হবে।

এদিন এক্সবার্তায় আয়কর দফতর লিখেছে, আইটিআর ফর্মে (ITR forms) বেশকিছু পুনর্বিবেচনামূলক পরিবর্তন আনা হচ্ছে। কারণ তা সম্পূর্ণ করতে আরও সময় লাগবে। এটা করতে সিস্টেম ডেভেলপমেন্ট করা ছাড়াও টিডিএস ফেরতের (TDS) বিষয়টিও রয়েছে। এই পদ্ধতিতে সুষ্ঠু ও অত্যন্ত নির্ভুল ফর্ম ফিলআপের সুযোগ থাকবে প্রত্যেকের। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পরে দেওয়া হবে।


```