Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১ লক্ষের মঙ্গলসূত্র আবর্জনার স্তূপে ফেলে দিলেন মহিলা! পরের ঘটনা আপনাকে চমকে দেবে

এই ঘটনা শুধু দেওয়াস নয়, গোটা রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কারণ, এটাই প্রথম নয়। এর আগেও একাধিক শহরে নাগরিকরা অসতর্কতায় মূল্যবান গয়না ও টাকা আবর্জনার গাড়িতে ফেলে দিয়েছিলেন।

১ লক্ষের মঙ্গলসূত্র আবর্জনার স্তূপে ফেলে দিলেন মহিলা! পরের ঘটনা আপনাকে চমকে দেবে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 August 2025 22:33

দ্য ওয়াল ব্যুরো: ১ লক্ষ টাকার জিনিস ফেলে দেওয়া হয়েছিল আবর্জনার স্তূপে (Garbage)! সেটি ফিরে পাওয়া ছিল এক কথায় অসম্ভব। কিন্তু মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দেওয়াসে যা হল তা অবশ্যই বেনজির। এক গাড়ি চালকের সততা হারিয়ে দিল যাবতীয় ভুল ধারণাকে। জিনিসটি ফিরে পেলেন তার মালিক।

এক মহিলা ভুল করে তার মঙ্গলসূত্র (Mangalsutra) আবর্জনা বাক্সে ফেলে দিয়েছিলেন। তা পরে চলে গিয়েছিল পৌরসভার গাড়িতে এবং সেখান থেকে যাওয়ার কথা ছিল 'ডাম্পিং গ্রাউন্ড'। কিন্তু গাড়িচালক সেই মঙ্গলসূত্র ফেরত দেন মহিলাকে। জানা গেছে, ওই মঙ্গলসূত্রের দাম ছিল প্রায় ১ লক্ষ টাকা।

চালকের সততায় মুগ্ধ হয়ে স্থানীয় কাউন্সিলর রূপেশ বর্মা তাঁকে ফুলমালা পরিয়ে সম্মান জানান এবং দেন ১ হাজার ১০০ টাকার নগদ পুরস্কার। বর্মার কথায়, “যেমন দেশের সেনারা আমাদের সুরক্ষা দেন, তেমনই পৌরসভার কর্মীরাও আমাদের সেবা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”

এই ঘটনা শুধু দেওয়াস নয়, গোটা রাজ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কারণ, এটাই প্রথম নয়। এর আগেও একাধিক শহরে নাগরিকরা অসতর্কতায় মূল্যবান গয়না ও টাকা আবর্জনার গাড়িতে ফেলে দিয়েছিলেন।

এই মাসের শুরুতেই আহমেদাবাদে এক মহিলা নগদ টাকা, সোনা ও রুপোর গয়না ভর্তি পার্স ভুল করে ফেলে দেন পৌরসভার ট্রাকে। তবে সেই হারানো জিনিস উদ্ধার হয় আধ ঘণ্টার মধ্যেই। গত বছর চেন্নাইয়েও এক ব্যক্তি মেয়ের বিয়ের জন্য আনা ৫ লক্ষ টাকার হীরের হার ফেলে দেন ময়লার সঙ্গে। সেখানেও সাফাই কর্মীরা খুঁজে পেয়ে ফেরত দেন গয়না।


```