Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

প্রসব করাতে গিয়ে ওড়িশায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, গ্রেফতার ভুয়ো ডাক্তার

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার নেপথ্যে চিকিৎসায় গাফিলতি এবং অবৈধভাবে প্রসব করানোর দিকটি খতিয়ে দেখছেন তাঁরা।

প্রসব করাতে গিয়ে ওড়িশায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, গ্রেফতার ভুয়ো ডাক্তার

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 25 August 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: কোনও চিকিৎসা ডিগ্রি না থাকা সত্ত্বেও প্রসব করাতে গিয়ে এক মহিলা এবং তাঁর সদ্যোজাত সন্তানের মৃত্যু হল ওড়িশায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওড়িশার গঞ্জাম জেলার ওই নার্সিংহোম মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম মঙ্গলু চরণ প্রধান (৩৫)। দেঙ্গাউস্তা গ্রামের বাসিন্দা প্রধান নিজের নার্সিংহোমে এক প্রসূতির ডেলিভারি করান, সঙ্গে ছিলেন দু’জন এএনএম (সহকারী নার্স-মিডওয়াইফ)। কিন্তু সেখানে কোনও রেজিস্টার্ড ডাক্তার উপস্থিত ছিলেন না। এই ঝুঁকিপূর্ণ ডেলিভারিতেই ঘটে বিপত্তি।

গত ১১ মে কোরাখান্ডির বাসিন্দা রোজি নায়েক প্রসব যন্ত্রণায় ভুগছিলেন। তাঁর পরিবারকে নার্সিংহোম কর্তৃপক্ষ আশ্বাস দেয়, সমস্ত আধুনিক সুবিধা আছে সেখানে, নিশ্চিন্তে প্রসব করানো যাবে। সেই ভরসাতেই রোজিকে ভর্তি করানো হয়। কিন্তু ঘণ্টা চারেক যন্ত্রণার পর যে ডেলিভারি হয়, তাতে নবজাতক জন্মের পরই মারা যায়। অবস্থার অবনতি হলে রোজিকে এমকেসিজি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়, কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

রোজির স্বামী বাবু নায়েকের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে দিঘাপাহাড়ি থানার পুলিশ। রবিবার গ্রেফতার করা হয় মঙ্গলুকে। পুলিশ ইতিমধ্যেই ওই দুই এএনএম, মধুস্মিতা পট্টনায়ক এবং প্রমোদিনি গামাঙ্গোকেও গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনার নেপথ্যে চিকিৎসায় গাফিলতি এবং অবৈধভাবে প্রসব করানোর দিকটি খতিয়ে দেখছেন তাঁরা।


```