Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

কর্নাটকে ‘ভোট চুরি’ কাণ্ডে নতুন মোড়! ডেটা সেন্টারের ভূমিকায় চাঞ্চল্যকর তথ্য

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) দাবি, লক্ষাধিক ভোটারের নাম মুছে ফেলার নেপথ্যে সক্রিয় ছিল এক দল ‘ডেটা অপারেটর’ (Data Operator)। 

কর্নাটকে ‘ভোট চুরি’ কাণ্ডে নতুন মোড়! ডেটা সেন্টারের ভূমিকায় চাঞ্চল্যকর তথ্য

রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 October 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকে (Karnataka) ২০২৩ সালের বিধানসভা ভোট ও গত বছরের নির্বাচনের আগে ‘ভোট চুরি’-র (Vote Chori) অভিযোগ নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) দাবি, লক্ষাধিক ভোটারের নাম মুছে ফেলার নেপথ্যে সক্রিয় ছিল এক দল ‘ডেটা অপারেটর’ (Data Operator)। সেই অভিযোগকেই এবার আরও জোরালো করছে পুলিশের সূত্রের দাবি।

সূত্র অনুযায়ী, কয়েকজন ডেটা এন্ট্রি কর্মীকে টাকার বিনিময়ে ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলতে বলা হয়েছিল। প্রতিটি ভোটারের নাম বাদ দেওয়ার জন্য দেওয়া হয়েছিল প্রায় ৮০ টাকা। জানা গিয়েছে, ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে প্রায় ৭,০০০ ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল।

এক সিনিয়র পুলিশ আধিকারিকের কথায়, “আলন্দ এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। প্রায় ৩০ জনকে জেরা করা হয়েছে, তাঁদের মধ্যে পাঁচ-ছ’জনের বিরুদ্ধে শক্ত প্রমাণ মিলেছে। তাঁদের শীঘ্রই গ্রেফতার করা হতে পারে।”

সব অভিযুক্তই স্থানীয় ডেটা সেন্টারের সঙ্গে যুক্ত। তাঁরা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (VoIP) ব্যবহার করে ভোটারের নাম মুছে ফেলার কাজ করতেন। তাঁদের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ইলেকট্রনিক যন্ত্র বাজেয়াপ্ত হয়েছে। সেগুলি পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষায়।

এদিকে কর্নাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে এক্স-এ লিখেছেন, “আমরা যা এতদিন বলে আসছিলাম, সেটাই এখন প্রমাণিত। ২০২৩ সালের নির্বাচনের আগে টাকা খরচ করে ৬,০০০-রও বেশি প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কালাবুরগিতে পুরো একটি ডেটা সেন্টার থেকে এই কাজ চালানো হচ্ছিল।”

সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে যখন প্রাক্তন বিজেপি বিধায়ক সুভাষ গুট্টেদারের বাড়ির কাছে শতাধিক পোড়া ভোটার রেকর্ড উদ্ধার হয়। যদিও গুট্টেদার দাবি করেছেন, ‘‘ওগুলো গৃহস্থালির বর্জ্য ছিল, ইচ্ছে করে কিছু পুড়িয়ে দেওয়া হয়নি। যদি অন্য কোনও উদ্দেশ্য থাকত, তাহলে আমরা ওগুলো বাড়ির সামনে পোড়াতাম না।’’

আলন্দ এলাকা কর্নাটকের কালাবুরগি জেলায়, যা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং সেখানকার বিধায়ক বি আর পাটিলের ঘাঁটি। পাটিল দাবি করেছেন, প্রায় ৬,৯৯৪ ভোটারের নাম মুছে ফেলার আবেদন জমা পড়েছিল— যাঁদের অধিকাংশই প্রান্তিক ও দলিত সম্প্রদায়ভুক্ত।

গত মাসে রাহুল গান্ধী এক সাংবাদিক বৈঠকে একাধিক ভিডিও এবং তথ্য প্রকাশ করে অভিযোগ করেন, “২০২২ সালের ১৯ ডিসেম্বর ভোর ৪টেয় মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে দু’জন ভোটারের নাম মুছে ফেলার ফর্ম জমা পড়েছে।”

এখন এই ‘ভোট চুরি’ ইস্যু নিয়েই কংগ্রেস ও আরজেডি জোট নভেম্বরের বিহার নির্বাচনে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করার পর থেকেই দু’দল ‘ভোটার অধিকারের’ পক্ষে রাজ্যে জোর প্রচার শুরু করেছে।


```