Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Bengaluru Stampede: মৃত্যুর খবর পেয়েও হালুয়া-ধোসা খাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিজেপির

চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি।

 

Bengaluru Stampede: মৃত্যুর খবর পেয়েও হালুয়া-ধোসা খাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিজেপির

সিদ্দারামাইয়া

শেষ আপডেট: 5 June 2025 14:38

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত আরসিবি দলের সংবর্ধনা অনুষ্ঠানের বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এই ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে রাজ্যের সিদ্দারামাইমা সরকার। বিজেপির অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। রাজ্য সরকারের দূরদর্শিতার অভাবে এমন ঘটেছে। এবার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছে তাঁরা।

কর্নাটক বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে মৃত্যুর খবর পৌঁছানোর পরেও তিনি গুরুত্ব দেননি। বরং বিধান সৌধে আরসিবির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটি হোটেলে গিয়ে বাদাম, হালুয়া এবং মশলা ধোসা খেতে গেছিলেন। কর্নাটকের বিধান পরিষদের বিরোধী দলনেতা চালুবাদি নারায়ণস্বামীর অভিযোগ, “মৃত্যু সংবাদ পাওয়ার পরেও মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে আহতদের পাশে দাঁড়াননি। বরং তিনি একটি হোটেলে গিয়ে খেতে ব্যস্ত ছিলেন।”

বিজেপি এও দাবি করেছে, মুখ্যমন্ত্রী বিধান সৌধে পৌঁছানোর আগেই পদপিষ্টের ঘটনা ঘটে গেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার সেই পরিস্থিতি জানার পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই পরিপ্রেক্ষিতেই বিজেপির স্পষ্ট দাবি, পুরো ঘটনার দায় রাজ্য সরকারকেই নিতে হবে। 

সিদ্দারামাইয়ার অবশ্য বক্তব্য, দেশ-বিদেশে এমন ঘটনা নতুন নয়। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ের কথা বললে কুম্ভমেলার কথা মনে পড়ে। সেখানেও পদপিষ্টের ঘটনায় ৪০-৫০ জনের মৃত্যু হয়েছিল। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে অনেকেই মনে করছেন, বিষয়টি থেকে দায়ভার ঝেড়ে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী। কুম্ভমেলার প্রসঙ্গ টেনে তুলনা টানছেন। যদিও সিদ্দারামাইয়া বলেছেন, তিনি কুম্ভমেলার ঘটনার সমালোচনা করেননি। কারণ বড় কোনও অনুষ্ঠানে এমন ঘটনা ঘটা অস্বাভাবিক নয়। এবারও তিনি তুলনা না টেনে শুধুমাত্র ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন।

বিষয়টি নিয়ে বিজেপির প্রতিক্রিয়া, পদপিষ্টের ঘটনা ঘটে যাওয়ার পর কুম্ভমেলার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীলভাবে সামাল দেওয়া হয়েছিল। কিন্তু বেঙ্গালুরুর ঘটনায় দেখা গেছে সেলফি তোলা হচ্ছিল! রাজ্য প্রশাসনের তরফে যে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা যে পুরোপুরি ব্যর্থ, সেটাই পরিষ্কার হয়ে গেছে। বিজেপির কটাক্ষ, রাজ্যের কংগ্রেস সরকারের কোনও দূরদর্শিতাই নেই। অনায়াসে এই ঘটনা এড়ানো যেত।


```