Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বিড়াল পোষা নিয়ে মা-ঠাকুমার সঙ্গে অশান্তি, হায়দরাবাদে আত্মঘাতী তরুণ চিকিৎসক

শুক্রবার সন্ধ্যায় প্রিন্সির মা ও ঠাকুমা বাড়িতে ছিলেন না। বাইরে থেকে ফিরে এসে তাঁরা মেয়েকে ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

বিড়াল পোষা নিয়ে মা-ঠাকুমার সঙ্গে অশান্তি, হায়দরাবাদে আত্মঘাতী তরুণ চিকিৎসক

প্রিন্সি

গার্গী দাস

শেষ আপডেট: 22 March 2026 11:19

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বিড়াল (Pet Cat) পোষা নিয়ে পরিবারের আপত্তি, তার জেরে লাগাতার অশান্তির জেরে হায়দরাবাদে আত্মঘাতী হলেন এক চিকিৎসক। আলওয়াল (Alwal) এলাকার ঘটনা।

মৃতার নাম টি প্রিন্সি ওরফে শ্রেষ্ঠা (T Princy alias Shreshtha)। শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে সিলিং ফ্যান (Ceiling Fan) থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রিন্সি তাঁর মা কুসুমলতা (Kusumalatha) এবং ঠাকুমার সঙ্গে থাকতেন।

কয়েক সপ্তাহ আগে তিনি বাড়িতে একটি বিড়াল নিয়ে আসেন। এরপর থেকেই সর্দি-কাশি (Cold and Cough) সমস্যা শুরু হয়। সেই কারণেই বিড়াল রাখার বিরোধিতা করেন বাড়ির লোকজন। এই নিয়ে বারবার অশান্তি চলছিল।

শুক্রবার সন্ধ্যায় প্রিন্সির মা ও ঠাকুমা বাড়িতে ছিলেন না। বাইরে থেকে ফিরে এসে তাঁরা মেয়েকে ঘরের ভিতর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেওয়া হয়। পরে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয় গান্ধী হাসপাতালের মর্গে।

আলওয়াল থানার সাব-ইন্সপেক্টর দেবেন্দ্র (Sub-Inspector Devendra) বলেন, “তাঁর মা আমাদের জানিয়েছেন, প্রিন্সি বাড়িতে একটি পোষ্য বিড়াল এনেছিলেন। তারপর থেকেই তাঁর সর্দি-কাশি হচ্ছিল, যা নিয়ে তাঁদের মধ্যে বারবার ঝামেলা হয়।”

মায়ের অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death Case) রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির দিকেই ইঙ্গিত মিলছে, তবে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, প্রিন্সি সম্প্রতি তাঁর মেডিক্যাল ডিগ্রি (Medical Degree) সম্পূর্ণ করে স্নাতকোত্তর প্রবেশিকা (Postgraduate Entrance) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি চিকিৎসক হিসেবে লাইসেন্স (Medical License) পাওয়ার প্রক্রিয়াও শুরু করেছিলেন। এর মধ্যেই এই দুর্ঘটনা।


```