Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

দাবি করলেই অরুণাচল চিনের হয়ে যাবে না, সাংহাইয়ে ভারতীয়কে নিগ্রহে বেজিংকে বার্তা দিল্লির

সাংহাই বিমানবন্দরে অরুণাচলবাসী ভারতীয় মহিলাকে ১৮ ঘণ্টা আটক করে জেরা! পাসপোর্ট আটকে রেখে চাপ দেওয়া হয় চিনা পাসপোর্ট নেওয়ার।

দাবি করলেই অরুণাচল চিনের হয়ে যাবে না, সাংহাইয়ে ভারতীয়কে নিগ্রহে বেজিংকে বার্তা দিল্লির

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 November 2025 21:06

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের এপ্রিল মাস থেকে ভারত ও চিন তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী কর্মসূচি পালন করছে। ‌এরই মধ্যে সাংহাই বিমানবন্দরে এক ভারতীয় মহিলাকে নিগ্রহের ঘটনায় বিস্মিত নয়া দিল্লি। ‌ বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দাবি করলেই অরুণাচল প্রদেশ চিনের হয়ে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। চিনকে এটা মনে রাখতে হবে

অন্যদিকে পাল্টা চিনের বিদেশ মন্ত্রকও দাবি করেছে, জান্ঙনান‌ তাদের ভূখণ্ড। ‌ ভারত জোর করে ওই ভূখণ্ড দখল করে রেখেছে। ‌ভারতে যা অরুণাচল‌ সেটাই চিনে জান্ঙনান‌।‌ ভারতের উত্তর-পূর্বের ওই অংশকে নিজেদের দাবি করতে বেজিং কর্তৃপক্ষ গত বছর অরুণাচলের একাধিক গ্রাম ও শহরের চিনা নামকরণ করে বিজ্ঞপ্তি জারি করেছে।‌

বুধবার ভারতের বিদেশ মন্ত্রক ক্ষোভের সঙ্গে মন্তব্য করেছে, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে চিনের মনোভাবের কোন পরিবর্তন হয়নি।‌ সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা থঙডককে নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। অরুণাচলের বাসিন্দা ওই মহিলাকে চিনের সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখেন সেদেশের ইমিগ্রেশন বিভাগের আধিকারিকেরা। ঘটনাটি ২১ নভেম্বরের।‌

মাঝ বয়সি ওই মহিলা এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন তিনি লন্ডন থেকে সাংহাই বিমানবন্দরে নামেন। সেখান থেকে তাঁর টোকিওর বিমান ধরার কথা ছিল। সাংহাই বিমানবন্দরে নামলে চিনা অভিবাসন দফরের অফিসারেরা তাঁর পাসপোর্টটি বাজেয়াপ্ত করেন। চিনের আধিকারিকেরা দাবি করেন, পাসপোর্টটি অচল। কারণ অরুণাচল এখন চিনের অংশ। তাঁর পাসপোর্টটি ভারত সরকারের ইস্যু করা। এই পাসপোর্ট নিয়ে চিনের বিমানবন্দরে অবতরণ বেআইনি।

অরুণাচলের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে ওই মহিলা এক্স হ্যান্ডেলে বিস্তারিত জানিয়ে বলেছেন, ১৮ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। তারপর তিনি জাপানের বিমান ধরতে পারেন। সাংহাইতে তার তিন ঘন্টা যাত্রা বিরতি ছিল।‌ পরিবর্তে তাঁকে ১৮ ঘন্টা সেখানে কাটাতে হয়। ফলে নির্ধারিত বিমান ছেড়ে যায়।

ওই মহিলা আরও অভিযোগ করেছেন চিনা অফিসারেরা তার ওপর চাপ সৃষ্টি করেন চিনের পাসপোর্ট নেওয়ার জন্য।‌ টোকিও যাওয়ার জন্য তাঁর কাছে জাপানের ভিসা ছিল। চিনা অফিসারেরা বলেন, যেহেতু তাঁর পাসপোর্টটি বেআইনি তাই জাপানি ভিসা ও বৈধ নয়। তিনি চিনের পাসপোর্ট নিলে তাঁকে জাপানি ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে।

অরুণাচলের বাসিন্দা ওই মহিলার বক্তব্য, তিনি কিছুতেই রাজি না হওয়ায় শেষ পর্যন্ত ১৮ ঘণ্টা পর তাঁকে জাপানগামী বিমানে উঠতে দেওয়া হয়। তাঁর আগে তিনি সাংহাইতে ভারত ও ব্রিটেনের কনসাল অফিসে যোগাযোগ করেছিলেন। ‌

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ঘটনাটি গুরুতর এবং ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য এক ভয়ংকর চ্যালেঞ্জ।

তাঁর কথায়, বিমানবন্দরের একাধিক কর্মকর্তা দাবি করেন যে অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড এবং তাঁরা তাঁকে ভারতীয় নাগরিক বলে মানছেন না। 
তাঁর পাসপোর্ট জব্দ করা হয় এবং বৈধ জাপানি ভিসা থাকা সত্ত্বেও তাঁকে পরবর্তী ফ্লাইটে উঠতে বাধা দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন যে ইমিগ্রেশন কর্মী এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসের কর্মকর্তারা তাঁকে বারে বারে চিনা পাসপোর্টের জন্য আবেদন করতে বলেন।

দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের‌ এক রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় মহিলাকে খাবারসহ বিমানবন্দরের সুবিধা থেকে বঞ্চিত করা হয় এবং তাঁর অবস্থান সম্পর্কে কোনও সরকারি তথ্য দেওয়া হয়নি। ফ্লাইট মিস এবং হোটেল বুকিং বাতিলের কারণে আর্থিক ক্ষতি হওয়া সত্ত্বেও, শুধুমাত্র চায়না ইস্টার্ন এয়ারলাইনসের কাছ থেকে নতুন টিকিট কিনতে সম্মত হওয়ার পরই তাঁকে পাসপোর্ট ফিরিয়ে দেয় চিনের ইমিগ্রেশন আধিকারিকেরা।

ওই ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন দেশের বহু নাগরিক। ‌ উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। ‌তিনিও ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেন। ‌ আন্তর্জাতিক দুনিয়াতে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ‌কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি চলাকালে চিনা কর্তৃপক্ষের এমন আচরণে শুধু ভারত নয়, অন্যান্য দেশও বিরক্ত। ‌ ভারতের বিদেশ মন্ত্রক বুধবার তাই জোরের সঙ্গে বেজিংয়ের উদ্দেশে বলেছে, অরুণাচল চিনের অংশ হয়ে যাবে না। সাংহাইয়ের ঘটনাকে বিরক্তিকর এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী বলে মন্তব্য করেছে ভারত। ‌


```