Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসায় তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব, কেমন আছেন প্রাক্তন বিচারপতি?

চিকিৎসকরা জানিয়েছেন,  তমলুকের বিজেপি সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসায় তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব, কেমন আছেন প্রাক্তন বিচারপতি?

অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শেষ আপডেট: 21 June 2025 13:19

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বর্তমানে দিল্লির এইমস (AIIMS) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গুরুতর অসুস্থতার কারণে তাঁকে দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আগামী দু’-তিন মাস তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার তদারকিতে বিজেপি নেতৃত্ব (BJP central leadership) বিশেষ উদ্যোগ নিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি পর্যবেক্ষণ করছেন। লোকসভার স্পিকার ওম বিড়লাও নিয়মিত চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট নিচ্ছেন। তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে দিল্লিতে থেকে চিকিৎসার যাবতীয় সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভাইপো ও ব্যক্তিগত সহকারী ইতিমধ্যেই দিল্লিতে রয়েছেন। তাঁর ভাইও শীঘ্রই দিল্লি পৌঁছাবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফোনে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছেন। চিকিৎসকরা শুভেন্দুকে জানিয়েছেন যে সাংসদ অভিজিৎকে সুস্থ করে তুলতে দীর্ঘ সময়ের চিকিৎসা প্রয়োজন হবে। শুভেন্দু আশাবাদী, “আগামী দু’-তিন মাসের মধ্যে অভিজিৎবাবু স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি সাংসদ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিসে আক্রান্ত। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে গত বৃহস্পতিবার বিকেলে গ্রিন করিডর ব্যবহার করে দমদম বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় একটি বিশেষ বিমানে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন,  তমলুকের বিজেপি সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে তাঁর রোগ নিরাময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম ক্রমাগত পর্যবেক্ষণে রয়েছে।


```