যারা অফলাইনে আধার (Aadhaar) যাচাই করতে চান, তাদের জন্য UIDAI একটি API (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) দেবে। এর মাধ্যমে তারা নিজেদের সিস্টেমেই সহজে যাচাই প্রক্রিয়ার কাজ করতে পারবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 December 2025 16:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (UIDAI) একটি নতুন নিয়ম চালু করেছে (UIDAI new rule)। যেখানে নির্দেশ দেওয়া হয়েছে, গ্রাহকদের আধার কার্ড যাচাই করতে হলে হোটেল, ইভেন্ট অর্গানাইজার এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে (Aadhaar verification hotels rules)। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে। কারণ, অনেক সময় প্রতিষ্ঠানগুলো গ্রাহকের আধার কার্ডের (Aadhaar Card) ফটো কপি জমা রাখে, যা ভুল হাতে গেলে ঝুঁকিপূর্ণ হতে পারে।
UIDAI-এর সিইও ভুবনেশ কুমার (UIDAI CEO Bhuvnesh Kumar) জানান, নতুন নিয়মে প্রতিষ্ঠানগুলোকে এমন প্রযুক্তি ব্যবহার করার সুযোগ দেওয়া হবে, যা QR কোড স্ক্যান বা নতুন আধার অ্যাপের (Aadhaar App) মাধ্যমে যাচাই করতে সক্ষম হবে। নতুন অ্যাপটি বর্তমানে বিটা-টেস্টিং পর্যায়ে আছে। এটি ব্যবহারকারীর পরিচয় যাচাই প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করবে।
ভুবনেশ কুমার আরও বলেন, “নতুন নিয়মে অফলাইন যাচাইয়ের (Offline Verification) জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে। উদ্দেশ্য হল কাগজ জমা রেখে যাচাই করার 'প্রথা' কমানো এবং ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা বজায় রাখা।”
এছাড়া, যারা অফলাইনে আধার (Aadhaar) যাচাই করতে চান, তাদের জন্য UIDAI একটি API (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) দেবে। এর মাধ্যমে তারা নিজেদের সিস্টেমেই সহজে যাচাই প্রক্রিয়ার কাজ করতে পারবে। নতুন অ্যাপ ব্যবহার করলে প্রতিবার কেন্দ্রীয় সার্ভারে সংযোগ না করেও যাচাই সম্ভব, ফলে সার্ভার আউটরেজ বা দেরি হওয়ার সমস্যা কমে যাবে।
নতুন অ্যাপটি (New App) শুধুমাত্র হোটেল বা ইভেন্ট সংস্থা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, এটি বিমানবন্দর, দোকান যেখানে বয়স-নির্ধারিত পণ্য বিক্রি করা হয়, এবং অন্যান্য জায়গায়ও ব্যবহার করা যাবে। মূলত যেসব জায়গায় আধার-ভিত্তিক যাচাই প্রয়োজন, সেখানে এই অ্যাপটি ব্যবহার করা যাবে। ভুবনেশ কুমার জানান, “নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর গোপনীয়তা বজায় থাকবে এবং তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি থাকবে না।”
উল্লেখ্য, এই নতুন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ঠিকানা আপডেট করতে পারবে এবং পরিবারের অন্যান্য সদস্যকে যারা মোবাইল ফোন ব্যবহার করেন না, তাদেরও যুক্ত করতে পারবে। নতুন অ্যাপটি Digital Personal Data Protection Act অনুযায়ী পরিষেবাকে আরও উন্নত করবে, যা আগামী ১৮ মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হবে।