Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কোয়েম্বাতুরে রাস্তার মাঝে 'রেকলা' রেস, হঠাৎ দুর্ঘটনা! পড়ে গিয়ে আহত ঘোড়া, ভিডিও ব্যাপক ভাইরাল

তামিলনাড়ুর কোয়েম্বাতুরে হাইওয়ের মাঝে বেআইনি রেকলা রেসে পড়ে যায় একটি ঘোড়া। পথচারীর ক্যামেরাবন্দি সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ ছড়াল পশুপ্রেমীদের মধ্যে।

কোয়েম্বাতুরে রাস্তার মাঝে 'রেকলা' রেস, হঠাৎ দুর্ঘটনা! পড়ে গিয়ে আহত ঘোড়া, ভিডিও ব্যাপক ভাইরাল

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 August 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর কোয়েম্বাতুরে জাতীয় সড়কের মাঝে বেআইনি রেকলা রেসে গুরুতর আহত হল একটি ঘোড়া। ঘটনাটি ঘটেছে পোলাচি-পালক্কাড় হাইওয়েতে, যেখানে চলমান গাড়ির ভিড়ে ঘোড়া টানা গাড়ির দৌড় চলছিল বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসেছেন পশু অধিকার কর্মীরা।

ঘটনার ভিডিওটি রেকর্ড করেছেন পথচলতি এক যাত্রী। তাতে দেখা যাচ্ছে, একাধিক ঘোড়ার গাড়ি হাইওয়ের ওপর দ্রুত গতিতে ছুটছে। পাশে বাইকে বসে আছেন একাধিক পুরুষ, যাঁরা এই রেসের সঙ্গে যুক্ত। হঠাৎই একটি ঘোড়া গাড়ি টানতে টানতে হোঁচট খেয়ে পড়ে যায়। উল্টে যায় গাড়িটিও। সঙ্গে সঙ্গেই বাইক আরোহীরা দৌড়ে গিয়ে ঘোড়া ও গাড়ির আরোহীদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।

এই রকম রেকলা রেস সাধারণত গ্রামীণ উৎসব বা স্থানীয় অনুষ্ঠানে বিশেষ ট্র্যাকে আয়োজন করা হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে নিয়ম ভেঙে এমন রেস জাতীয় সড়কে করার প্রবণতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

পশু অধিকারের সঙ্গে যুক্ত এক সমাজকর্মী, যিনি ভিডিওটি শুট করেছেন, জানিয়েছেন, ‘‘এটা নতুন কিছু নয়। নিয়মিত এ ধরনের রেস হচ্ছে। এতে ঘোড়া, গাড়ির আরোহী এবং পথচলতি সাধারণ মানুষের জীবনে বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনও নিরাপত্তা নেই, না পশুর, না মানুষের।’’
সড়কের উপর এই ধরনের বেপরোয়া রেস আইনত নিষিদ্ধ হলেও, বিভিন্ন এলাকায় গোপনে এই প্রতিযোগিতা এখনও চালু রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও ট্রাফিক নিরাপত্তা বিশেষজ্ঞরা। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


```