Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

হরলিক্স, লাক্স, ডাভের মতো ২২টি পণ্যের দাম কমিয়ে দিল হিন্দুস্তান ইউনিলিভার

GST কমার পর হিন্দুস্তান ইউনিলিভার ২২টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে। হরলিক্স, কিষাণ জ্যাম, লাক্স সাবান ও ডাভ শ্যাম্পুর নতুন দামের তালিকা কার্যকর হলো ২২ সেপ্টেম্বর থেকে।

 

হরলিক্স, লাক্স, ডাভের মতো ২২টি পণ্যের দাম কমিয়ে দিল হিন্দুস্তান ইউনিলিভার

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 September 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: জিএসটি (GST) কমার পর একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL)। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। কিষাণ জ্যাম, হরলিক্স, লাক্স সাবান এবং ডাভ শ্যাম্পুর মতো জনপ্রিয় জিনিসে এই দাম কমানো হয়েছে।

কোন কোন জিনিসের দাম কত কমল?

সংস্থাটির ঘোষণা অনুযায়ী, এখন ৩৪০ মিলি ডাভ শ্যাম্পুর বোতলটির দাম হবে ৪৩৫ টাকা, যা আগে ছিল ৪৯০ টাকা। চার পিসের ৭৫ গ্রাম লাইফবয় সাবানের দাম ৬৮ টাকা থেকে কমে হয়েছে ৬০ টাকা। এ ছাড়াও, ২০০ গ্রামের হরলিক্সের দাম ১৩০ টাকা থেকে কমে ১১০ টাকা হয়েছে এবং ২০০ গ্রাম কিষাণ জ্যামের দাম ৯০ টাকা থেকে কমে হয়েছে ৮০ টাকা।

সরকারের নির্দেশ ছিল যে, পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলোকে জিএসটি কমানোর সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে হবে। এর পরিপ্রেক্ষিতেই এইচইউএল এই পদক্ষেপ নিল। ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে শ্যাম্পু, হেয়ার অয়েল, গাড়ি এবং টেলিভিশন-সহ একাধিক জিনিসের ওপর জিএসটি কমানো হয়।

সরকার নির্মাতা এবং আমদানিকারকদের অবিক্রিত পণ্যে নতুন জিএসটি অনুসারে সংশোধিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) ঘোষণা করার অনুমতি দিয়েছে। এই সংশোধনের সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৫, অথবা যত দিন স্টক শেষ না হয়, তার মধ্যে যেটি আগে ঘটবে।

কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশি ‘এক্স’ (আগের টুইটার) এ জানিয়েছেন যে, “নতুন জিএসটি হার অনুযায়ী, নির্মাতা এবং আমদানিকারকরা ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত (বা স্টক শেষ না হওয়া পর্যন্ত) অবিক্রিত জিনিসের এমআরপি সংশোধন করতে পারবেন।” তিনি আরও স্পষ্ট করে বলেন, দামের এই পরিবর্তন শুধুমাত্র করের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।


```