গত মে মাসে মেঘালয়ে খুন (Meghalaya Murder) হন ইন্দোরের যুবক রাজা রঘুবংশী (Raja Raghubanshi)। তদন্তে নেমে পুলিশ স্ত্রী সোনম, তাঁর প্রেমিক রাজ-সহ চারজনকে গ্রেফতার করে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 13 September 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সোনম রঘুবংশীকে (Sonam Raghubanshi)। তদন্তকারী পুলিশ ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে। কিন্তু তাতে নাকি ত্রুটি আছে! এমনই অভিযোগ এনে জামিনের আবেদন করেছেন সোনম।
গত মে মাসে মেঘালয়ে খুন (Meghalaya Murder) হন ইন্দোরের যুবক রাজা রঘুবংশী (Raja Raghubanshi)। তদন্তে নেমে পুলিশ স্ত্রী সোনম, তাঁর প্রেমিক রাজ-সহ চারজনকে গ্রেফতার করে। জানা যায়, বিয়ের আগে থেকেই রাজের সঙ্গে সম্পর্কে ছিলেন সোনম। তার জেরেই রাজাকে খুন করার ষড়যন্ত্র করেন দু'জনে। দু'জন ভাড়াটে খুনিকে নিয়েই রাজা-সোনমের পিছু নিয়ে মেঘালয়ে পৌঁছায় রাজ কুশওয়াহা।
জানা গেছে, সোনমের তরফে চার্জশিটে 'ত্রুটি' আছে বলে দাবি করা হয়েছে। জামিনের আবেদন করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর জামিনের মামলায় শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হানিমুন হত্যাকাণ্ড (Honeymoon Murder Case)
গত ১১ মে বিয়ে হয়েছিল সোনম ও রাজার। ২০ মে তাঁরা মেঘালয়ে হানিমুনে (Honeymoon Murder Case) যান। তিনদিন পরই হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। এরপর পুলিশে মিসিং ডায়রি করা হলে তদন্ত শুরু হয়।
২ জুন, মেঘালয়ের একটি খাদ থেকে রাজা ইন্দোরের বাসিন্দা রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তখনও সোনমের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর তল্লাশি শুরু হয়।
এরপর ৭ জুন রাতে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার একটি ধাবা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সোনমকে। পরে হাসপাতালেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তীতে সোনমের প্রেমিক রাজ ও আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারির পর সোনমের পরিবারের কেউই তাঁর সঙ্গে জেলে দেখা করতে যায়নি। এমনকি অভিযুক্ত তরুণীর দাদা জানিয়েছিলেন, তাঁরা কেউই সোনমের সঙ্গে সম্পর্ক রাখতে চান না। বরং এই কঠিন সময় রাজার পরিবারের পাশেই থাকবেন।