রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু শিমলায় এক অনুষ্ঠানে বলেন, “বর্তমান সরকারের উদ্যোগেই এই সাফল্য। শুধু তাই নয়, ছাত্র-শিক্ষক অনুপাতের নিরিখে দেশসেরা হিমাচল।”

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 September 2025 08:10
দ্য ওয়াল ব্যুরো: নতুন মাইলফলক ছুঁল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। সোমবার ঘোষণা করা হল, কেন্দ্রীয় সাক্ষরতা প্রকল্প ‘উল্লাস’-এর আওতায় দেশজুড়ে চতুর্থ সম্পূর্ণ সাক্ষর রাজ্য (Fully Literate State) হিসেবে নাম লিখল হিমাচল। এর আগে ত্রিপুরা (Tripura), মিজোরাম (Mizoram) ও গোয়া (Goa) এই স্বীকৃতি পেয়েছিল।
‘উল্লাস’-এর শর্ত অনুযায়ী, কোনও রাজ্যে ১৫ বছরের বেশি বয়সি অন্তত ৯৫ শতাংশ মানুষ পড়তে-লিখতে এবং প্রাথমিক অঙ্ক কষতে পারলেই তাকে ‘সম্পূর্ণ সাক্ষর’ ধরা হয়। সেই নিরিখে হিমাচলের সাক্ষরতার হার ৯৯.৩০%— যা জাতীয় মানদণ্ডের অনেক ঊর্ধ্বে।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু শিমলায় এক অনুষ্ঠানে বলেন, “বর্তমান সরকারের উদ্যোগেই এই সাফল্য। শুধু তাই নয়, ছাত্র-শিক্ষক অনুপাতের নিরিখে দেশসেরা হিমাচল।”
গত কয়েক মাসে পরপর কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই স্বীকৃতি পেয়েছে। জুনে লাদাখ (৯৭%) প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। মিজোরাম (৯৮.২%), গোয়া (৯৯.৫%) এবং ত্রিপুরা (৯৫.৬%) এর পর এবার তালিকায় যোগ হল হিমাচল।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যুগ্মসচিব অর্চনা শর্মা অবস্থি জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই আরও অন্তত ১০টি রাজ্য সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে নিজেদের ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালে চালু হওয়া পাঁচ বছরের প্রকল্প ‘উল্লাস’-এর জন্য বরাদ্দ হয়েছে ১,০৩৭.৯ কোটি টাকা। লক্ষ্য, যাঁরা প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি, তাঁদের ১৫ বছরের পরেও পড়াশোনায় যুক্ত করা, যাতে তাঁরা সমাজের মূল স্রোতে যোগ দিতে পারেন।
বর্তমানে এই প্রকল্পে যুক্ত আছেন প্রায় ২.৯৭ কোটি শিক্ষার্থী এবং ৪৫ লক্ষ স্বেচ্ছাসেবক। ডিজিটাল মাধ্যমে ২৬টি ভাষায় পাঠ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে টিভি, রেডিও, অ্যাপের মাধ্যমে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “সাক্ষরতা মানে শুধু পড়া-লেখা নয়, তা হল মর্যাদা, ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার পথ। ২০১১-তে যেখানে দেশের সাক্ষরতার হার ছিল ৭৪%, ২০২৩-২৪-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৮০.৯%। তবে সত্যিকারের উন্নতি তখনই হবে, যখন প্রত্যেক নাগরিকের কাছে সাক্ষরতা পৌঁছবে।”
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেন, ‘উল্লাস’ আগামী দিনে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেবে—