Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অন্ধ্রপ্রদেশে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের, গর্ভাবস্থায় কুকীর্তি ফাঁস

মেয়েটির পিরিয়ড বন্ধ হয়ে গেলে বিষয়টি নজরে আসে পরিবারের। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ওই নাবালিকা গর্ভবতী। এরপরই পরিবার রায়ভারম থানায় অভিযোগ দায়ের করে।

অন্ধ্রপ্রদেশে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের, গর্ভাবস্থায় কুকীর্তি ফাঁস

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 30 July 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ শিক্ষকের। পরিবারের কাউকে না জানানোর জন্য দেওয়া হয় হুমকি। তিনমাসের গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি সামনে আসে। ঘটনা অন্ধ্রপ্রদেশের ডঃ বি আর আম্বেদকর কোণসীমা জেলার।

অভিযোগ, ওই জেলার এক বেসরকারি স্কুলের প্রিন্সিপাল জয়রাজু চার মাস আগে তাঁরই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। মেয়েটিকে তিনি হুমকি দেন, ঘটনার কথা কাউকে জানালে ফল হবে মারাত্মক। দীর্ঘদিন চেপে থাকার পরে ঘটনাটি সামনে আসে।

মেয়েটির পিরিয়ড বন্ধ হয়ে গেলে বিষয়টি নজরে আসে পরিবারের। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ওই নাবালিকা গর্ভবতী। এরপরই পরিবার রায়ভারম থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে কঠোর পদক্ষেপ করা হবে।

ঘটনাটি সামনে আসার পরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একজন শিক্ষকের হাতে এই ধরনের নৃশংস ঘটনার অভিযোগ ঘিরে স্কুলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিভাবকরাও ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


```