Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

হরিয়ানায় উর্দির নীচে ঘুষ, জাতপাত, গ্যাংস্টার, ২ পুলিশের আত্মহত্যায় খুলল পোকার কৌটোর ঢাকনা

হরিয়ানায় (Haryana) কয়েকদিনের ব্যবধানে এক আইপিএস (IPS) পুলিশ কর্তা ও একজন অফিসার পদমর্যাদার কর্মীর সার্ভিস রিভলভারের গুলিতে রহস্য-আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে।

হরিয়ানায় উর্দির নীচে ঘুষ, জাতপাত, গ্যাংস্টার, ২ পুলিশের আত্মহত্যায় খুলল পোকার কৌটোর ঢাকনা

সন্দীপকুমার লাঠের (বাঁদিকে), পূর্ণ কুমার (মাঝে) ও আমনিত পূর্ণ কুমার (পূর্ণ কুমারের আইএএস অফিসার স্ত্রী)।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 15 October 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় (Haryana) কয়েকদিনের ব্যবধানে এক আইপিএস (IPS) পুলিশ কর্তা ও একজন অফিসার পদমর্যাদার কর্মীর সার্ভিস রিভলভারের গুলিতে রহস্য-আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশকে। বিজেপি শাসিত রাজ্যের (BJP-ruled State) পুলিশ বিভাগের (Police Department) রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি (Corruption), অপশাসন ও জাতভিত্তিক শোষণের (caste discrimination) ছবি প্রকাশ্যে এসে পড়েছে। প্রথমে আইপিএস ওয়াই পূর্ণ কুমারের সুইসাইড নোট এই কিলবিল করা পোকার কৌটোর ঢাকনা খুলে দেয়। কিন্তু, তারপর এএসআই সন্দীপকুমার লাঠেরের সুইসাইডের চিঠি ও ভিডিও পুলিশ বিভাগের কোনায় কোনায় দুর্নীতি ও পুলিশে দুর্বৃত্তায়নের ছবিটি তুলে ধরেছে। দ্বিতীয় আত্মহত্যার ঘটনায় সন্দীপ লাঠের সরাসরি অভিযোগ তুলেছেন যে, আগের আত্মহত্যাকারী পূর্ণ কুমার কুখ্যাত গ্যাংস্টার (Gangster) রাও ইন্দ্রজিতের নাম একটি খুনের মামলা থেকে মুছে দিতে তার সঙ্গে ৫০ কোটি টাকার চুক্তি করেছিলেন।

তোলাবাজি, ঘুষচক্র, দুর্নীতিতে মুড়ে থাকা হরিয়ানা পুলিশ বিভাগ এইসব দাবি, প্রতিদাবির চোটে চরম অস্বস্তিতে পড়েছে। প্রথম আত্মহত্যায় জাত বৈষম্য ধরা পড়লেও দ্বিতীয় ঘটনাটি রহস্যের অন্ধকার আরও গাঢ় করেছে। কারণ, প্রয়াত পূর্ণ কুমারের বিরুদ্ধে রোহতক ঘুষ কাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন সাইবার সেলের এএসআই সন্দীপ লাঠের। যিনি জাতে জাঠ সম্প্রদায়। তাঁর জন্মভিটে এলাকায় তাঁদের পরিবারের বিপুল প্রতিপত্তি আছে জাঠ সম্প্রদায়ের মধ্যে।

যে কারণে মঙ্গলবার আত্মহত্যার ঘটনা সামনে আসতেই রোহতকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠেরের পরিবার ও আশপাশের গ্রামের লোকজন মৃতদেহ পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করায় রাত পর্যন্ত সেখানে উত্তেজনা ছিল। লাঠেরের কাকা জাঠদের মোড়ল গোছের মানুষ। তাঁর নেতৃত্বে শয়ে শয়ে লোক এসে লাঠেরের দেহ তুলে নিয়ে চলে যান গ্রামে। তাঁদের দাবি ছিল, প্রয়াত আইপিএস পূর্ণ কুমারের আমলা স্ত্রী আইএএস অফিসার আমনিত পূর্ণ কুমারকে গ্রেফতার করতে হবে। তিনিই সন্দীপের মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ গ্রামবাসীর। তাঁরা দাবি জানান, আমনিতকে গারদে পোরা না পর্যন্ত সন্দীপের দেহ পুলিশকে দেবেন না।

তাঁদের আরও অভিযোগ, প্রয়াত আইপিএস অফিসারের দেহরক্ষীকে গ্রেফতারের পর থেকে এএসআই সন্দীপের উপর অত্যাচার চলছিল। ওই দেহরক্ষীকে তদন্তকারী অফিসার সন্দীপ ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিলেন। সন্দীপের এক তুতো ভাই শিশপাল লাঠের বলেন, আমাদের ভাই শহিদ হয়েছে। ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে যেমন লড়াই করেছিলেন ভগৎ সিং। সরকারের উচিত, ওয়াই পূর্ণ কুমারের সম্পত্তির পরিমাণ কত। নিদেনপক্ষে দুই-তিন হাজার কোটি টাকার সম্পত্তির মালিক পূর্ণ ও আমনিত, অভিযোগ ভাইয়ের।

লাঠের তাঁর শেষ বয়ানে লিখেছেন দুর্ধর্ষ গ্যাংস্টার রাও ইন্দ্রজিতের কথা। তাঁর অভিযোগ, খুনের হাত থেকে নিষ্কৃতি পাইয়ে দিতে পূর্ণ কুমারের সঙ্গে তার ৫০ কোটি টাকার রফা হয়েছিল। হরিয়ানায় ইন্দ্রজিতের নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। এবং আমেরিকায় আত্মগোপন করে রয়েছে। দুটি বিরাট ঘটনায় ফের তার নাম রাজ্যে চর্চায় এসেছে। জেমস মিউজিক লেবেলের মালিক সে এবং হিমাংশু ভাও গ্যাংয়ের হয়েও কাজ করত। ইউটিউবার এলভিস যাদবের বাড়িতে গুলিচালনা ও হরিয়ানার ব়্যাপার-গায়ক রাহুল যাদব ওরফে ফজিলপুরিয়ার উপর হামলার ঘটনায় অভিযুক্ত ইন্দ্রজিৎ।


```