Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হারজিতের ফারাক SIR-এ বাতিল ভোটারের কম, এমন ৭৫ সিট মহাজোটের থেকে জিতে নিয়েছে এনডিএ

বিহারের ১৭৪টি আসনে এনডিএ-র জয়ের ব্যবধানের চেয়েও বেশি সংখ্যক ভোটারের নাম এসআইআরের সময়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯১টি এমন আসন রয়েছে, যেখানে ২০২০ সালের পর থেকে রাজনৈতিক অবস্থান বদলে গেছে। এবং এই ৯১টির মধ্যে ৭৫টিই দখল করেছে এনডিএ। মাত্র ১৫টি পেয়েছে মহাজোট।

হারজিতের ফারাক SIR-এ বাতিল ভোটারের কম, এমন ৭৫ সিট মহাজোটের থেকে জিতে নিয়েছে এনডিএ

গ্রাফিক্স দ্য ওয়াল।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 15 November 2025 14:40

দ্য ওয়াল ব্যুরো: বিহার ভোটে (Bihar Election Result) বিপুল আসনের ব্যবধানে জিতেছে এনডিএ। বিজেপি ও নীতীশ কুমারের জোট বিহারের ২৪৩টি আসনের মধ্যে ২০২টি অর্থাৎ ৮৩ শতাংশ আসনই জিতে নিয়েছে। বিপরীতে নামমাত্র আসনে সীমিত থেকেছে মহাগঠবন্ধনের ভোট সাফল্য।  কিন্তু ফলাফল বিশ্লেষণ করে উঠে আসছে আরও বড় এক তথ্য যা ভোটার তালিকায় চলতি নিবিড় সংশোধন তথা SIR-এর প্রেক্ষাপটে বেশ তাৎপর্যপূর্ণ।  তা হল, বিহারের ১৭৪টি আসনে এনডিএ-র জয়ের ব্যবধানের চেয়েও বেশি সংখ্যক ভোটারের নাম এসআইআরের সময়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৯১টি এমন আসন রয়েছে, যেখানে ২০২০ সালের পর থেকে রাজনৈতিক অবস্থান বদলে গেছে। এবং এই ৯১টির মধ্যে ৭৫টিই দখল করেছে এনডিএ। মাত্র ১৫টি পেয়েছে মহাজোট।

অর্থাৎ যেখানে ভোটার মুছে যাওয়ার সংখ্যা বেশি, সেইসব আসনের বেশিরভাগই ঘুরে গেছে এনডিএর দিকে। গোড়াতেই জানিয়ে রাখা ভাল যে এই প্রতিবেদনে কোনও ভাবেই দাবি করা হচ্ছে না যে, ভোটারের নাম বাদ যাওয়ার কারণেই আসনগুলো এনডিএর দিকে গেছে। ঘটনাচক্রে যা দেখা গেছে, শুধু সেই তথ্যটুকুই তুলে ধরা হচ্ছে। 


গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ
১. কুরহানি (মুজফ্‌ফরপুর) — বিজেপি জিতেছে
জয়ের ব্যবধান: ৬১৬ ভোট
বাদ পড়া ভোটারের সংখ্যা: ২৪,০০০+
২০২০-এ ছিল আরজেডির দখলে।

২. সন্দেশ (ভোজপুর) — জেডিইউর নামমাত্র ভোটে জিতেছে
জয়ের ব্যবধান: মাত্র ২৭ ভোট
বাদ পড়া ভোটারের সংখ্যা: ২৫,৬৮২
আরজেডির কাছ থেকে তীব্র লড়াইয়ে আসনটি জিতে নেয় জেডিইউ। এই আসনটি বিশেষভাবে নজরকাড়া। এই আসনে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি ভোট পেয়েছে (পড়ুন কেটেছে) ৬০৪০

৩. মাটিহানি (বেগুসরাই) — আরজেডি জিতেছে
জয়ের ব্যবধান: ৫,২৯০ ভোট
বাদ পড়া ভোটার: ৩৩,৭০০+
এলজেপির দখল থেকে মহাজোটের হাতেও কিছু আসন গেছে, যদিও সে সংখ্যা তুলনায় খুব কম।২০২০ থেকে ২০২৫— আসন বদলের ছবি। ২০২০ সালের ভোটে ৯১টি আসনের ফলাফল এই ভোটে ঘুরে গেছে। এই ৯১টি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটার সংখ্যার চেয়ে বেশি। এখন দেখার ২০২০ সালে ওই ৯১টি আসন কাদের দখলে ছিল।
মহাগঠবন্ধন: ৭১
এনডিএ: ১৪
অন্যান্য: ২
ভিআইপি: ৪

২০২৫ সালে কারা জিতল সেই ওই ৯১টি আসনে?
এনডিএ: ৭৫
মহাগঠবন্ধন: ১৫
অন্যান্য: ১

যে আসনগুলোতে বড় সংখ্যায় ভোটার বাদ পড়েছে, তার বেশিরভাগই এবার এনডিএর দিকে গেছে।

SIR নিয়ে কেন এত বিতর্ক?
বিহার ভোটের ঠিক আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) করে। উদ্দেশ্য ছিল, নকল ভোটার বাদ দেওয়া, মৃত ভোটারের নাম মুছে ফেলা, ঠিকানা বদলানো ভোটার ছাঁটাই ও তালিকার ভুল সংশোধন। কিন্তু বিরোধীরা অভিযোগ তুলেছে—বহু জেলায় অস্বাভাবিক হারে ভোটার বাদ পড়েছে, বিশেষ করে প্রান্তিক ও দুর্বল সম্প্রদায়ের প্রকৃত ভোটারও তালিকা থেকে মুছে গেছে। পর্যাপ্ত যাচাই না করেই বাদ দেওয়া হয়েছে বহু ভোটারকে।

নির্বাচন কমিশনের যদিও দাবি—সব বাদ দেওয়াই নিয়ম মেনে ও তথ্য যাচাই করেই হয়েছে। এগুলো নিয়মিত প্রক্রিয়ার অংশ।
তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি। এই রিপোর্ট সরাসরি দাবি করছে না যে ভোটার বাদ যাওয়ার কারণেই আসনগুলো এনডিএর দিকে গেছে। ঘটনাচক্রে যে তথ্য পাওয়া গেছে সেটাই তুলে ধরা হয়েছে, ভোটে হারজিতের স্থানীয় ভাবে ও সামগ্রিক ভাবে বহু কারণ থাকে এবং রয়েছে। সেটা আলাদা বিশ্লেষণের বিষয়।


```