Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পেট ব্যথা-বমির কারণ নাকি 'অদ্ভুত এক বস্তু'! অপারেশনের পর বেরল এক ফুট লম্বা চুলের দলা

জানা গেছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসকেরা জানান, সার্জারি সফল হয়েছে এবং রোগী বর্তমানে স্থিতিশীল। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

পেট ব্যথা-বমির কারণ নাকি 'অদ্ভুত এক বস্তু'! অপারেশনের পর বেরল এক ফুট লম্বা চুলের দলা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 May 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে পেটব্যথা (stomach ache) ও বমির (vomiting) সমস্যায় ভুগছিলেন মহিলা। কিছুতেই বোঝা যাচ্ছিল না সমস্যাটা ঠিক কী। অবশেষে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ল পেটে রয়েছে এক অস্বাভাবিক বস্তু। পরে অস্ত্রোপচারের (Operation) সময় জানা যায় সেটি চুলের দলা (hair)।

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি (Mandi) জেলার চিকিৎসকেরা এক মহিলার পেট থেকে এক ফুট লম্বা চুলের দলা বার করেছেন। জানা গেছে, মানসিকভাবে অসুস্থ (Mentally ill) ছিলেন তিনি। মান্ডির নেরচৌকের মেডিক্যাল কলেজে ওই মহিলার ল্যাপরোস্কোপিক সার্জারি করা হয়। চিকিৎসকরা জানান, ওই রোগী বহু বছর ধরে নিজের চুল খেয়ে আসছিলেন।

চিকিৎসা পরিভাষায় এর নাম ট্রাইকোবেজোয়ার (Trichobezoar)। এই রোগে পেটে গঠন হয় বড় আকারের চুলের দলা। রোগটি অত্যন্ত বিরল (Rare condition) এবং সাধারণত মানসিক সমস্যায় আক্রান্তদের মধ্যেই দেখা যায়।

চিকিৎসকেরা জানান, সার্জারি সফল হয়েছে এবং রোগী বর্তমানে স্থিতিশীল। হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ট্রাইকোবেজোয়ারের মতো ঘটনা সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাবের দিকেই ইঙ্গিত করে। মেডিক্যাল কলেজের সিনিয়র মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. রজনীশ শর্মা বলেন, ‘মানসিক রোগ (Mental Health) সম্পর্কে যথেষ্ট সচেতনতার অভাব এবং যথাসময়ে চিকিৎসা না পাওয়ার কারণেই এমন জটিল অবস্থার সৃষ্টি হয়। মানসিক স্বাস্থ্য নিয়ে যত্নবান না হলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে।’

এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে একই মেডিক্যাল কলেজে মানসিকভাবে অসুস্থ আরও এক রোগীর পেট থেকে ছুরি, বাদাম, চামচ সহ বিভিন্ন বস্তু অস্ত্রোপচার করে বার করা হয়েছিল। সময়মতো সঠিক চিকিৎসা ও মানসিক রোগ শনাক্ত করাই এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারে বলে মত চিকিৎসকদের।


```