Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

জ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে

গুয়াহাটি (Guwahati) থেকে চেন্নাইগামী (Chennai) ইন্ডিগো বিমানে (Indigo Flight) পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেটিকে হঠাৎ করে ঘুরিয়ে নিয়ে যেতে হল বেঙ্গালুরুতে (Bengaluru)। 

জ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে

জ্বালানি না থাকায় বেঙ্গালুরুতে নামল ইন্ডিগো

শেষ আপডেট: 19 June 2025 23:28

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের কাছাকাছি পৌঁছেও শেষমেশ অবতরণ করা গেল না। গুয়াহাটি (Guwahati) থেকে চেন্নাইগামী (Chennai) ইন্ডিগো বিমানে (Indigo Flight) পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেটিকে হঠাৎ করে ঘুরিয়ে নিয়ে যেতে হল বেঙ্গালুরুতে (Bengaluru)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ইন্ডিগোর ৬ই৬৭৬৪ নম্বর ফ্লাইটে।

বিমানটির চেন্নাই পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। কিন্তু আকাশসীমায় প্রবেশ করার পরই বোঝা যায়, জ্বালানির ঘাটতির কারণে নির্ধারিত গন্তব্যে অবতরণ নিরাপদ নয়। তখনই জরুরি সিদ্ধান্ত নিয়ে বিমানের উড়ানের দিক ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। সেখানেই অবশেষে নিরাপদে নামানো হয় বিমানটিকে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ইন্ডিগো সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার সকালেও ইন্ডিগোর আর একটি বিমানে সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। দিল্লি থেকে লেহ-গামী ৬ই ২০০৬ ফ্লাইটটি মাঝ আকাশ থেকেই ফিরে আসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের প্রযুক্তিগত সমস্যা ও লেহ-তে নিরাপদে নামার উপযোগী পরিস্থিতি না থাকায়, বিমানটিকে ফিরিয়ে আনা হয়।

এছাড়াও বুধবার আরও একটি ইন্ডিগো বিমানে সামান্য ত্রুটি দেখা দেয়। দিল্লি থেকে রায়পুরগামী ফ্লাইট ৬ই ৬৩১৩ বিমানটির দরজা অবতরণের পর খুলতে দেরি হয় ছোটখাটো প্রযুক্তিগত কারণে। সম্প্রতি বারবার যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি সংক্রান্ত ঘটনায় ইন্ডিগোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এবার প্রশ্ন তুলছেন যাত্রীরা। যদিও প্রতিটি ঘটনার ক্ষেত্রেই বিমানগুলি নিরাপদে অবতরণ করতে পেরেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


```