Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩০ মিনিটেও খুলল না দরজা! এবার ইন্ডিগো বিমানে বিভ্রাট, যাত্রীদের মধ্যে ছিলেন ভূপেশ বাঘেলও

যাত্রী তালিকায় ছিলেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। বাকিদের মতো স্বাভাবিকভাবে তিনিও উদ্বিগ্ন হয়ে পড়েন।

৩০ মিনিটেও খুলল না দরজা! এবার ইন্ডিগো বিমানে বিভ্রাট, যাত্রীদের মধ্যে ছিলেন ভূপেশ বাঘেলও

ফাইল ছবি

শেষ আপডেট: 18 June 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। সেই তালিকায় ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। সেই ঘটনার ৬ দিনের মাথায় ভয়াবহ বিমান বিভ্রাটের মুখে পড়তে হল দেশের আরও এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

গত ১২ জুন আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছিল। আর বুধবার রায়পুরে ত্রুটি দেখা যায় ইন্ডিগোর বিমানে (Indigo Plane)। সূত্রের খবর, রায়পুর বিমানবন্দরে ল্যান্ড করার পর ৩০ মিনিটেও বিমানের দরজা খোলেনি! যাত্রী তালিকায় ছিলেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Chhattishgarh Ex CM) তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। বাকিদের মতো স্বাভাবিকভাবে তিনিও উদ্বিগ্ন হয়ে পড়েন।

দিল্লি থেকে রায়পুর এসেছিল ইন্ডিগোর ৬ই ৬৩১২ (6E 6312) বিমান। কিন্তু ল্যান্ড করার পর ৩০ মিনিট অপেক্ষা করে নামতে হয় যাত্রীদের! কারণ? বিমান অবতরণের পর প্রধান দরজাই খোলেনি। বিমানে ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাড়াও ছিলেন বিধায়ক চতুরী নন্দ এবং রায়পুরের মেয়র মীনাল চৌবে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ২:২৫ নাগাদ রায়পুরের বীর নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। কিন্তু অবতরণের পর ডিবোর্ডিংয়ের সময় দেখা দেয় সমস্যা। যাত্রী নামানোর জন্য প্রধান দরজা খুলতে গিয়েই বিপত্তি ঘটে। বিমানের ক্রুরা দরজা খুলতে গিয়ে দেখেন, গেটের সঙ্গে যুক্ত ক্যাবিন স্ক্রিনে কোনও সিগন্যাল আসছে না। ফলে দরজার লক খুলছিল না।

ফলত, যাত্রীরা প্রায় ৩০ মিনিট বিমানের ভিতরেই আটকে থাকেন। শুরু হয় হালকা উত্তেজনা ও বিভ্রান্তি। বিমানবন্দরে তৎক্ষণাৎ শুরু হয় তৎপরতা। অবশেষে দীর্ঘ চেষ্টার পর গেট খোলা সম্ভব হয় এবং সব যাত্রী সুরক্ষিত ভাবে নামতে পারেন।

ঘটনার পরে ভূপেশ বঘেল জানান, “গেটে প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। প্রায় আধ ঘণ্টার চেষ্টার পরে দরজা খোলে এবং আমরা নিরাপদে বিমানের বাইরে আসি।”

এয়ারলাইন্স সূত্রে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও সরকারি বিবৃতি না মিললেও, অভ্যন্তরীণভাবে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও, কেউ আহত হননি এই ঘটনায়। তবে স্বাভাবিকভাবে আমদাবাদের ঘটনার পর সকল বিমান যাত্রীই আতঙ্কিত হয়ে পড়ছেন এইসব ইস্যুতে।  


```