Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উড়ানের আগে সব ঠিক ছিল, বলছেন এয়ার ইন্ডিয়ার এমডি, তবু কেন ভেঙে পড়ল ড্রিমলাইনার

বিমানের ডানদিকের ইঞ্জিনটি ২০২৫ সালের মার্চে এবং বাঁদিকের ইঞ্জিনটি এপ্রিল মাসে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। বড় ধরনের মেরামতি হয়েছিল আগের বছর জুনে এবং পরবর্তী বড় পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বর মাসে।

উড়ানের আগে সব ঠিক ছিল, বলছেন এয়ার ইন্ডিয়ার এমডি, তবু কেন ভেঙে পড়ল ড্রিমলাইনার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 June 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমানবন্দর (Ahmedabad Plane Crash) থেকে ওড়ার ৩৬ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (Dreamliner Plane)। মৃত্যু হয় ২৭৪ জন যাত্রীর। দুর্ঘটনার ধাক্কায় প্রশ্নের মুখে পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। এই আবহেই মুখ খুললেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন। 

এক খোলা চিঠিতে উইলসন দাবি করেছেন—দুর্ঘটনাগ্রস্ত বিমানটি সম্পূর্ণ ‘সুস্থ ও সুরক্ষিত’ অবস্থায় উড়েছিল। তিনি জানান, বিমানের ডানদিকের ইঞ্জিনটি ২০২৫ সালের মার্চে এবং বাঁদিকের ইঞ্জিনটি এপ্রিল মাসে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। বড় ধরনের মেরামতি হয়েছিল আগের বছর জুনে এবং পরবর্তী বড় পরীক্ষা হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বর মাসে। উইলসনের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমান বা ইঞ্জিনে কোনও যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি।

তদন্তে এখনও চূড়ান্ত কিছু বলা না হলেও, প্রাথমিক অনুমান—দু'টি ইঞ্জিন ফেলিওর অথবা সম্পূর্ণ বৈদ্যুতিক ও হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়াই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার আগে বিমানে ‘র‍্যাট’ বা র‍্যাম এয়ার টারবাইন চালু হওয়ার অডিও ও ভিডিও ফুটেজ সেই অনুমানকে আরও জোরালো করছে।

তবে এই তত্ত্ব মানতে নারাজ কিছু বিশেষজ্ঞ। ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন অ্যাভিয়েশন ইনভেস্টিগেটর কিশোর চিন্তা জানান—বিমানের ইঞ্জিনের বয়স মানেই তার কার্যকারিতা কমে গেছে, এমন নয়। বিশেষ করে বোয়িং ৭৮৭-এর জেনএক্স-১বি ইঞ্জিনগুলির ক্ষেত্রে। কারণ এই ইঞ্জিনগুলিতে রয়েছে Full Authority Digital Engine Control (FADEC)—একটি সফটওয়্যার, যা রিয়েল টাইমে যে কোনও ত্রুটি শনাক্ত করতে পারে।

উইলসনের দাবি, দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে নতুন করে ‘গভীর নিরাপত্তা পরিদর্শন’ শুরু হয়েছে। এর মধ্যে ২৬টি বিমান ইতিমধ্যেই পরীক্ষা পেরিয়ে ফের উড়তে শুরু করেছে।

তবে বাড়তি সাবধানতা হিসেবে এখনই বন্ধ হচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা। সমস্ত ড্রিমলাইনারে চলবে ‘এনহান্সড প্রি-ফ্লাইট চেক’। ফলে সাময়িকভাবে এয়ার ইন্ডিয়ার ওয়াইডবডি বিমানের ব্যবহার ১৫ শতাংশ কমানো হয়েছে। উইলসনের আশা, জুলাই মাসের মাঝামাঝি থেকে স্বাভাবিক হতে পারে এই পরিষেবা।

এই অতিরিক্ত পরীক্ষা ও পশ্চিম এশিয়ার আকাশপথে কিছু অঞ্চলে আংশিক নিষেধাজ্ঞার কারণে এয়ার ইন্ডিয়ার দীর্ঘপথের একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের ডিজিসিএ (DGCA) জানাচ্ছে, দুর্ঘটনার পর এখনও পর্যন্ত অন্তত ৬৬টি ড্রিমলাইনার বিমান বাতিল হয়েছে। এর মধ্যে দুর্ঘটনার পরদিনই বাতিল হয় ২২টি।


```