Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপর্যয়ের পর সতর্ক এয়ার ইন্ডিয়া, আন্তর্জাতিক রুটে কাঁচি, কমানো হল বোয়িং ফ্লাইটের সংখ্যাও

আমদাবাদে ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে DGCA বোয়িং ৭৮৭-৮ ও ৭৮৭-৯ ফ্লাইটে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে।

বিপর্যয়ের পর সতর্ক এয়ার ইন্ডিয়া, আন্তর্জাতিক রুটে কাঁচি, কমানো হল বোয়িং ফ্লাইটের সংখ্যাও

ফাইল ছবি

শেষ আপডেট: 19 June 2025 12:07

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার কয়েক দিন পর বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া। আগামী ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক রুটে বোয়িং ওয়াইডবডি বিমানের পরিষেবা ১৫ শতাংশ কমানো হচ্ছে বলে জানিয়ে দিল সংস্থা। আমদাবাদে ১২ জুন টেক অফের ঠিক পরে ভয়াবহ দুর্ঘটনার পর থেকেই বাড়তি সতর্কতা নিচ্ছে সংস্থা। সেই প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে দাবি কর্তৃপক্ষের।

এক্স (পূর্বতন টুইটার)-এ একটি বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 'মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা, ইউরোপ ও পূর্ব এশিয়ার বহু দেশের আকাশপথে রাতের কার্ফু, সম্প্রতি বাড়ানো নিরাপত্তা পরিদর্শন এবং পাইলট ও ইঞ্জিনিয়রদের অতি সতর্ক দৃষ্টিভঙ্গির ফলে গত ৬ দিনে আন্তর্জাতিক রুটে ৮৩টি উড়ান বাতিল হয়েছে।'

সংস্থা জানিয়েছে, এই সাময়িক ছাঁটাইয়ের ফলে রিজার্ভ বিমানের সংখ্যা বাড়বে, ফলে ভবিষ্যতে অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। একইসঙ্গে এই সিদ্ধান্তকে 'পরিস্থিতি অনুযায়ী জরুরি এবং পরিকল্পিত পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেছে সংস্থা।

যাত্রীদের অসুবিধা নিয়ে তারা লিখেছে, 'এই রুট কাটছাঁটে যারা প্রভাবিত হচ্ছেন, তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। যাত্রীদের আগাম জানিয়ে অন্য ফ্লাইটে জায়গা করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। চাহিদা অনুযায়ী বিনা খরচে রি-শিডিউল করতে পারবেন যাত্রীরা অথবা পুরো টিকিটের টাকা ফেরত পাবেন।

আমদাবাদে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সেই সঙ্গে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) বোয়িং ৭৮৭-৮ ও ৭৮৭-৯ ফ্লাইটে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এ পর্যন্ত ৩৩টির মধ্যে ২৬টি বিমান পরীক্ষা-নিরীক্ষা করে পরিষেবায় ফেরানো হয়েছে। বাকি বিমানগুলিও কিছু দিনের মধ্যেই পরিষেবা দিতে শুরু করবে বলে জানিয়েছে সংস্থা। তাদের দাবি, এই পরীক্ষায় এতগুলি বিমান ক্লিয়ার হওয়াটাই প্রমাণ করছে, সংস্থার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা মান কতটা কঠোর ও নির্ভরযোগ্য।


```