Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

একইদিনে ড্রিমলাইনারের ৫ বিমানে যান্ত্রিক ত্রুটি! বাড়ছে উদ্বেগ, বড় ধাক্কা এয়ার ইন্ডিয়ায়

আমদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পর বিমানে উঠতে অনেক যাত্রীই ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে ড্রিমলাইনারেরই বিমানে এমন যান্ত্রিক গোলযোগ হওয়ায় আতঙ্ক বাড়ছে। 

একইদিনে ড্রিমলাইনারের ৫ বিমানে যান্ত্রিক ত্রুটি! বাড়ছে উদ্বেগ, বড় ধাক্কা এয়ার ইন্ডিয়ায়

ফাইল ছবি

শেষ আপডেট: 17 June 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মঙ্গলবার ফের প্রবল চাপে এয়ার ইন্ডিয়া। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের অন্তত পাঁচটি আন্তর্জাতিক বিমান এদিন একসঙ্গে বাতিল করা হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত বিমানটিও ছিল এই মডেলেরই। আর তারপরই উঠছে নানা প্রশ্ন।

বাতিল হওয়া উড়ানগুলি হল, দিল্লি-দুবাই (AI 915), দিল্লি-ভিয়েনা (AI 153), দিল্লি-প্যারিস (AI 143), আমদাবাদ-লন্ডন (AI 159) এবং লন্ডন-অমৃতসর (AI 170)।

এছাড়া মঙ্গলবারই ফের সমস্যায় পড়ে দিল্লিগামী AI 315, যা হংকং থেকে উড়েছিল। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটিও ফিরে যায় হংকংয়ে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে, কারণ একই দিনে লুফথানসা ও ব্রিটিশ এয়ারওয়েজের দু'টি বোয়িং ড্রিমলাইনার, যা যথাক্রমে ফ্র্যাঙ্কফুর্ট-হায়দরাবাদ এবং লন্ডন-চেন্নাই রুটে চলছিল, তাও মাঝপথে ফিরে যেতে বাধ্য হয়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার একটি সান ফ্রান্সিসকো-মুম্বই ফ্লাইটও কলকাতায় নির্ধারিত বিরতিতে যান্ত্রিক গোলযোগে পড়ে এবং সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।

আমদাবাদের ভয়াবহ দুর্ঘটনার পর বিমানে উঠতে অনেক যাত্রীই ভয় পাচ্ছেন। আতঙ্ক তাড়া করছে আমদাবাদ-সহ দেশের বহু মানুষকে। এই পরিস্থিতিতে ড্রিমলাইনারেরই বিমানে এমন যান্ত্রিক গোলযোগ হওয়ায় আতঙ্ক বাড়ছে।

এদিকে আমদাবাদের দুর্ঘটনায় বিমানটির ভয়েস ও ফ্লাইট ডেটা রেকর্ডার (ব্ল্যাকবক্স) উদ্ধার হয়েছে। তদন্ত চলছে। বিশেষজ্ঞদের প্রাথমিক বিশ্লেষণ, দুর্ঘটনার ঠিক আগে বিমান থেকে ‘র‌্যাট’ (Ram Air Turbine) বেরিয়ে আসতে দেখা যায়, যা সাধারণত তখনই ঘটে যখন দু'টি ইঞ্জিনই বিকল হয় বা বিমানের বৈদ্যুতিক-হাইড্রলিক সিস্টেম সম্পূর্ণরূপে ব্যর্থ হয়।

বর্তমানে ডিজিসিএ (DGCA) সমস্ত বোয়িং ৭৮৭-৮ ও ৭৮৭-৯ মডেলের উপর কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষ করে যেগুলিতে GEnx ইঞ্জিন রয়েছে, সেগুলির টেক-অফ প্যারামিটার, ইঞ্জিন ফুয়েল সিস্টেম ও ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম খুঁটিয়ে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার কাছে বর্তমানে ৩৩টি বোয়িং ৭৮৭ রয়েছে।  দুর্ঘটনায় মৃতদের প্রতি সম্মান জানাতে AI 171 নম্বরটি বন্ধ করেছে সংস্থা।


```