Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

সেই লন্ডনের ফ্লাইটেই বিভ্রাট, আমদাবাদে বাতিল উড়ান! ফের 'ভিলেন' এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার

এই একের পর এক ঘটনার জেরে প্রশ্ন উঠেছে, বিপজ্জনক হয়ে উঠছে না তো এয়ার ইন্ডিয়ার বড় বিমানগুলি?

সেই লন্ডনের ফ্লাইটেই বিভ্রাট, আমদাবাদে বাতিল উড়ান! ফের 'ভিলেন' এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার

ফাইল ছবি

শেষ আপডেট: 17 June 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার পরে প্রথম লন্ডনগামী উড়ান হিসেবেই নির্ধারিত ছিল এয়ার ইন্ডিয়ার AI-159 ফ্লাইট। কিন্তু মঙ্গলবার দুপুরে ওই উড়ান বাতিল করে দেওয়া হল ‘প্রযুক্তিগত ত্রুটি’-র কারণে। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। এনিয়ে গত ২৪ ঘণ্টায় চতুর্থবার প্রযুক্তিগত সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সংস্থার তরফে জানানো হয়েছে, যাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে।

১২ জুন লন্ডনের গ্যাটউইকগামী AI-171 ফ্লাইট আমদাবাদ থেকে টেক অফের পরই ভেঙে পড়ে একটি মেঘানীনগর এলাকায়। ওই দুর্ঘটনায় ২৭৪ জন প্রাণ হারান। যাত্রী এবং ক্রু মিলিয়ে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে একজন ছাড়া সকলেরই মৃত্যু হয়। পাশাপাশি আমদাবাদ মেডিক্যাল কলেজের হস্টেলের উপর ভেঙে পড়ায় আরও ২৯ জন প্রাণ হারান।

AI-171-কে বাতিল করে তার বদলে নতুন নম্বর AI-159 উড়ানটি নির্ধারিত হয়। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, ওই রুটে নির্ধারিত বিমানটিও ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের, যে মডেলের বিমান AI-171 দুর্ঘটনায় ভেঙে পড়েছিল। কিন্তু আজ সেটিও বাতিল করে দেওয়া হল।

এর মধ্যেই আরও তিনটি ঘটনায় বিপাকে পড়েছে এয়ার ইন্ডিয়া। মঙ্গলবারই সকালে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী AI-180 ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। কলকাতা বিমানবন্দরে নির্ধারিত ব্রেকের সময় সেই সমস্যা দেখা দেয়। সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়।

তার আগের দিন, সোমবার হংকং থেকে দিল্লিগামী AI-315 ড্রিমলাইনার বিমান টেক অফের কিছুক্ষণের মধ্যেই ফিরে যায় হংকংয়ে। ফের প্রযুক্তিগত ত্রুটির আশঙ্কায়। একই দিন দিল্লি থেকে রাঁচিগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটও মাঝ আকাশ থেকে ফিরে যায় দিল্লি বিমানবন্দরে।

এই একের পর এক ঘটনার জেরে প্রশ্ন উঠেছে, বিপজ্জনক হয়ে উঠছে না তো এয়ার ইন্ডিয়ার বড় বিমানগুলি? যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞ মহলেও উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।


```