Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হংকং-দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে মাঝআকাশে ফের গোলযোগ, ফিরল বিমান

সোমবার সকালে ফ্লাইট নম্বর এআই৩১৫ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি হংকং থেকে ছাড়ে।

হংকং-দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে মাঝআকাশে ফের গোলযোগ, ফিরল বিমান

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 June 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার যেন শিরে সংক্রান্তি চলছে। সোমবার ফের বিপত্তি দেখা দিল হংকং থেকে দিল্লিমুখী সংস্থার ড্রিমলাইনার বিমানে। তবে এবার চালক আর কোনও ঝুঁকি নেননি। মাঝআকাশে বিপদের গন্ধ টের পেয়েই তিনি বিমানটি ফের হংকংয়ে ফেরত নিয়ে যান। ওড়ার পরপর মধ্য আকাশে যান্ত্রিক গোলযোগের বিষয়টি বুঝতে পারেন পাইলট। তাই তৎক্ষণাৎ তিনি বিমানটি ঘুরিয়ে ফের হংকংয়ে অবতরণ করান।

সোমবার সকালে ফ্লাইট নম্বর এআই৩১৫ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি হংকং থেকে ছাড়ে। বিমানটি দিল্লি আসছিল। কিন্তু, মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সাধারণ নিরাপত্তা প্রটোকল মেনে পাইলট বিমানটিকে হংকংয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া মনস্থ করেন। তবে এখনও পর্যন্ত উড়ন্ত বিমানে কী ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল তার বিস্তারিত কিছু জানা যায়নি।

হংকংয়েও বিমানটি নিরাপদে অবতরণ করায় কারও জখম হওয়ার খবর নেই। তবে বিমান ফিরতে শুরু করার সময় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। ফ্লাইটরাডার২৪ নামের উড়ানের অনলাইন ট্র্যাকারে দেখা গিয়েছে, হংকং থেকে ওড়ার ৯০ মিনিট পর যাত্রীবাহী জেট বিমানটি মুখ ঘুরিয়ে মূল বিমানবন্দরের দিকে এগোচ্ছে।

প্রসঙ্গত যান্ত্রিক গোলযোগেই গত বৃহস্পতিবার আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ওড়ার পরপরই ভেঙে পড়ে। সেই আতঙ্কে এদিনও যাত্রীদের মধ্যে প্রবল ভয় চেপে ধরে। বিমান ফিরে যাওয়ার ঘোষণায় তাঁদের মধ্যে চাপা ভয় ও উত্তেজনা দেখা দেয়।

এদিকে, ২৫০ জন হজযাত্রী নিয়ে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। অবতরণের পরই বিমানের বাঁ দিকের চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দেখা যায় আগুনের ফুলকি। পাইলটের তৎপরতায় নিরাপদে ২৫০ জনকে নামানো হয় লখনউয়ে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৩১১২ শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে জেড্ডা থেকে রওনা দেয়। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেটি নামে লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের আধিকারিকরা জানানঅবতরণের ঠিক পরপরই বিমানের বাঁ দিকের চাকায় ধোঁয়া এবং আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিপদের সংকেত পাঠান কন্ট্রোল রুমে। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হয় ট্যাক্সিওয়েতে।


```