Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ইরান ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাচ্ছে সড়কপথে, আটকে ১০ হাজারের বেশি ছাত্র

ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ইরানে আটকে পড়েছেন প্রায় ১০ হাজার ভারতীয় ছাত্রছাত্রী।

ইরান ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাচ্ছে সড়কপথে, আটকে ১০ হাজারের বেশি ছাত্র

বিধ্বস্ত তেহরান।

শেষ আপডেট: 16 June 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির আবেদনে সাড়া দিয়ে ইরান সেদেশে আটকে পড়া ১০ হাজার পড়ুয়াকে সোমবার থেকে নিরাপদে ভারতে পাঠানোর ব্যবস্থা শুরু করল। ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ইরানে আটকে পড়েছেন প্রায় ১০ হাজার ভারতীয় ছাত্রছাত্রী। ইজরায়েলি হামলায় ইরানের আকাশপথ আপাতত বন্ধ। তাই ভারতীয় পড়ুয়াদের সড়কপথে অর্থাৎ আজারবাইজান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান হয়ে দেশে ফেরাবে তেহরান প্রশাসন।

একইসঙ্গে ইরানের অত্যন্ত বিপজ্জনক শহরগুলি থেকে পড়ুয়া সহ ভারতীয়দের হদিশ পাওয়ার খোঁজ শুরু করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সোমবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, তেহরানে স্থিত দূতাবাস ভারতীয় উদ্ধারের কাজ চালাচ্ছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের ভারতীয় দূতাবাস নিরাপত্তা পরিস্থিতির উপর নজর রাখছে এবং ইরানে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়াদের নিরাপদে দেশে ফেরানোর কাজ করছে।

এদিকে, গতকাল রাতেই তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের বিদেশি ছেলেদের ছাত্রাবাসের কাছে একটি বোমা বর্ষণ হয়েছিল। এই ঘটনায় কাশ্মীরের দুই ছাত্র জখম হয়েছেন। তাঁদের দুজন বিপন্মুক্ত হলেও দুই ছাত্রকে রামসরের মতো নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

তেহরানের শাহিদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের ডাক্তারি কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র ইমতিসাল মহিদিন বলেন, শুক্রবার রাত আড়াইটের সময় বিকট বিস্ফোরণে আমার ঘুম ভেঙে যায়। আমরা ছুটে বেসমেন্টে চলে যাই। সেখানেই সারারাত না ঘুমিয়ে কেটেছে সকলের। এই বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রায় ৩৫০ জন ছাত্র ডাক্তারি পড়েন। আপাতত কয়েকদিন ধরে লেখাপড়া, ক্লাস করা শিকেয় উঠেছে।

এদিকেযুদ্ধ পরিস্থিতিতে দুই পক্ষকেই শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তুদুপক্ষই অনড় থাকায় উত্তেজনা ক্রমশ চড়ছে। ইজরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র চালানোয় ইরানকে হুমকি দিয়েছেন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী। ইজরায়েলের সাধারণ মানুষকে হত্যা করার অপরাধের মাশুল গুনতে হবে তেহরানের বাসিন্দাদের। ইরানের নেতৃত্বকে কাপুরুষ খুনি বলে আখ্যা দিয়ে মন্ত্রী ইজরায়েল কাটৎজ বলেনতেহরানের বাসিন্দাদের খুব শীঘ্রই মূল্য চোকাতে হবে।


```