Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোখের জলে ছেলেকে বিদায়, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন সুমিতের শেষকৃত্যে শোকস্তব্ধ মা-বাবা

আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল (Pilot Captain Sumeet Sabharwal)।

চোখের জলে ছেলেকে বিদায়, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন সুমিতের শেষকৃত্যে শোকস্তব্ধ মা-বাবা

চোখের জলে ছেলেকে বিদায়

শেষ আপডেট: 17 June 2025 10:15

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) প্রাণ হারিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল (Pilot Captain Sumeet Sabharwal)। মঙ্গলবার তাঁর শেষকৃত্যে উপস্থিত শোকস্তব্ধ মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা।

আমদাবাদে ভেঙে পড়া বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্ডার। দু’জনের মিলিত উড়ান অভিজ্ঞতা ছিল ৯,৩০০ ঘণ্টারও বেশি। যেখানে ক্যাপ্টেন সুমিতের একারই, প্রায় ৮২০০ ঘণ্টা। এত অভিজ্ঞ হাতে বিমানের রাশ থাকা সত্ত্বেও আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমান। 

ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল ছিলেন এয়ার ইন্ডিয়ার একজন অভিজ্ঞ লাইন ট্রেনিং ক্যাপ্টেন। ড্রিমলাইনার বিমান ওড়ানোর ক্ষেত্রে তাঁর দক্ষতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহকর্মীদের কাছে তাঁকে একজন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করেছিল।

দুর্ঘটনার পর সুমিতের বেশ কয়েজন সহকর্মীরা একই কথা বলেছিলেন। ক্যাপ্টেন সব সময় নিয়ম মেনে বিমান চালাতেন, খুব ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতেন। ট্রেনিংয়ে ও ফ্লাইটে সব সময়ে ছিলেন নিখুঁত। তার পরেও কী করে যে এমন ঘটনা ঘটল সেটাই কেউ ভেবে পাননি!

 

মাত্র কয়েক সপ্তাহ আগেই সুমিত জানিয়েছিলেন চাকরি ছেড়ে দেবেন। সুমিতের বাবার বয়স ৮২ বছর। তাঁর দেখভাল করার জন্যই এই সিদ্ধান্ত নিতেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, বৃদ্ধ বাবা-মায়ের সেবাযত্ন করার আগেই না ফেরার দেশে চলে গেলেন সুমিত।


```