Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘AI 171’ নম্বর আর থাকবে না, আমদাবাদের দুর্ঘটনার পর ফ্লাইট নম্বর বাতিল করল এয়ার ইন্ডিয়া

২৪১ জনের মৃত্যুর স্মৃতি বহনকারী ‘AI 171’ ফ্লাইট নম্বরটি স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

‘AI 171’ নম্বর আর থাকবে না, আমদাবাদের দুর্ঘটনার পর ফ্লাইট নম্বর বাতিল করল এয়ার ইন্ডিয়া

শেষ আপডেট: 14 June 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর, ২৪১ জনের মৃত্যুর স্মৃতি বহনকারী ‘AI 171’ ফ্লাইট নম্বরটি স্থায়ীভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (AI Express)।

সূত্র অনুযায়ী, ১৭ জুন থেকে আমদাবাদ থেকে লন্ডনগামী গ্যাটউইক বিমানের নম্বর AI 171-এর বদলে হবে AI 159 হবে। বুকিং সিস্টেমে এই পরিবর্তন ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এও দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলার এক চেষ্টা।

বৃহস্পতিবার দুপুরে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার AI 171 বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাত্র ৬০০-৮০০ ফুট উঁচুতে উঠে বিমানটি আচমকাই নেমে আসে এবং একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মেরে জ্বলে ওঠে।

বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। বিমানের একমাত্র জীবিত যাত্রী বিশ্বাস কুমার রমেশ। বিস্ফোরণের ধাক্কায় ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান।

বিমান দুর্ঘটনার পরে নির্দিষ্ট ফ্লাইট নম্বর বন্ধ করে দেওয়া আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি রীতি। এটি এক ধরনের সম্মানজ্ঞাপন। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও একই সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের নিজস্ব ওই ফ্লাইট নম্বর আর ব্যবহার করবে না বলে জানায়। এই সিদ্ধান্তও নিহতদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ।

উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে কোঝিকোড় বিমান দুর্ঘটনায় ২১ জন মারা যাওয়ার পর AI Express ‘IX 1344’ ফ্লাইট নম্বরটিও চিরতরে বাতিল করে।


```