Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহার

সাংবাদিক খুনের মামলায় বেকসুর খালাস রাম রহিম, যদিও জেলেই থাকতে হবে তাকে

২০০২ সালে সাংবাদিক রাম চন্দর ছত্রপতি খুনের মামলায় নাম জড়ায় গুরমিত রাম রহিমের। এত বছর পর তাকে বেকসুর খালাস করল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

সাংবাদিক খুনের মামলায় বেকসুর খালাস রাম রহিম, যদিও জেলেই থাকতে হবে তাকে

রাম রহিম

গার্গী দাস

শেষ আপডেট: 7 March 2026 12:03

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের পুরনো সাংবাদিক খুনের মামলায় বড় মোড়। শনিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) বেকসুর খালাস করল ডেরা সাচা সৌদা প্রধান (Dera Sacha Sauda chief) গুরমিত রাম রহিম সিং (Gurmeet Ram Rahim Singh)-কে। ২০০২ সালে সাংবাদিক রাম চন্দ ছত্রপতি (Ram Chander Chhatrapati) খুনের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত (CBI Special Court)। সেই রায়ই এবার বাতিল করল হাইকোর্ট।

রাম রহিমের আইনজীবী জিতেন্দর খুরানা (Jitender Khurana) জানিয়েছেন, হাইকোর্ট আগের রায় খারিজ করে সাংবাদিক হত্যার অভিযোগ থেকে তাঁকে মুক্তি দিয়েছে। ফলে বহু আলোচিত এই মামলায় আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন ডেরা প্রধান।

ঘটনার সূত্রপাত ২০০২ সালে। ওই বছর অক্টোবরে হরিয়ানার (Haryana) সিরসা (Sirsa) শহরে নিজের বাড়ির বাইরে গুলি করে খুন করা হয় সাংবাদিক রাম চন্দর ছত্রপতিকে। তিনি ‘পুরা সচ’ (Poora Sach) নামে একটি সংবাদপত্র প্রকাশ করতেন।

খুনের কিছুদিন আগেই তাঁর সংবাদপত্রে একটি বেনামী চিঠি প্রকাশিত হয়েছিল। সেই চিঠিতে অভিযোগ করা হয়েছিল, ডেরা সাচা সৌদার সদর দফতরে থাকা মহিলা অনুগামীদের যৌন শোষণ করা হচ্ছে। সেই খবর প্রকাশের পরেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এরপর ২০০৩ সালে ছত্রপতির পরিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court)-এর দ্বারস্থ হয়। তারা মামলার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Central Bureau of Investigation) বা সিবিআই (CBI)-এর হাতে দেওয়ার দাবি জানায়। পরে তদন্তভার সিবিআইয়ের হাতে যায় এবং ২০০৭ সালের জুলাইয়ে সংস্থা চার্জশিট দাখিল করে।

এরই মধ্যে ২০১৭ সালে রাম রহিমকে পঞ্চকুলা (Panchkula) আদালতে আনা হয়েছিল অন্য একটি মামলার রায় ঘোষণার জন্য। ওই সময় দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত এবং ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পরে ২০১৯ সালে সাংবাদিক খুনের মামলায় পঞ্চকুলার সিবিআই আদালত (CBI Court) রাম রহিম এবং আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধেই হাই কোর্টে আপিল করা হয়েছিল।

এবার হাইকোর্ট সেই দণ্ড বাতিল করে তাঁকে খালাস করলেও জেল থেকে মুক্তি মিলছে না এখনই। কারণ দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের সাজা এখনও বহাল রয়েছে। বর্তমানে তিনি সুনারিয়া জেলে (Sunaria Jail) বন্দি আছেন, যা হরিয়ানার রোহতক (Rohtak) জেলায় অবস্থিত।


```